এক্সপ্লোর

Panagarh News : 'ম্যাডাম আমাকে যেরকম বলল...' সুতন্দ্রার কথাতেই রেষারেষি? কী বলছেন গ্রেফতার হওয়া ড্রাইভার?

ঘটনার ৮ দিনের মাথায় গ্রেফতার করা হয় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকেও। কী কারণে গ্রেফতার তিনি?

 

মনোজ বন্দ্যোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্য়ায় : ফেব্রুয়ারির শেষাশেষি ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। পানাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২৭ বছরের নৃত্যশিল্পী ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ওঠে রাতবিরেতে হাইওয়েতে আরেকটি গাড়ি থেকে ক্রমাগত কুকথা ও কুৎসিত অঙ্গভঙ্গির অভিযোগ। উঠে আসে অন্য গাড়ি থেকে একদল মত্ত পুরুষের খারাপ মন্তব্য ও ধাওয়া করার তত্ত্ব। কিন্তু পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে প্রথমেই নস্যাৎ করে ইভ - টিজিং-এর কথা। জানায়, একেবারেই রেষারেষি করে দুর্ঘটনা। প্রথমে ইভ-টিজিংয়ের অভিযোগ করা মৃতার গাড়ির চালকের বয়ানও বদলাতে শুরু করে সময়ে সময়ে। এবার গ্রেফতারও হলেন তিনি। ঘটনার ৮ দিনের মাথায় গ্রেফতার করা হয় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকেও। 

কীভাবে বয়ান বদলেছেন তিনি ? ঘটনা ঘটার পরপরই ড্রাইভারের দাবি ছিল,  ডান দিকের গেট দিয়ে তাঁদের গাড়িকে বাঁদিকে পুরো চেপে দিয়েছিল সাদা গাড়িটি। ডিভাইডার ওপর তাঁদের নীল গাড়িটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তুলতে পারেনি। তিনি তখন গাড়ি স্লো করে বাঁদিকে থানার রাস্তা ধরেন। কিন্তু অন্য গাড়িটি আবার  বাঁ দিক থেকে ওভারটেক করে  ধাক্কা মারে। তখন উল্টে যায় তাঁদের নীল গাড়ি। সেখানেই মারা যান সুতন্দ্রা। বারবার গাড়ির চালক অভিযোগ করে যান, অন্য গাড়ির যাত্রীরা বাজে ইঙ্গিত করছিল, টিটকিরিও করেছিল। তবে এই বয়ান তিনি বারবার বদল করেন।

পুলিশের দাবি, পরে জেরার মুখে স্বীকার করেছেন, সুতন্দ্রার কথাতে সাদা গাড়িকে ধাওয়া করছিলেন তিনি। সংবাদমাধ্যমের সামনেও রাজদেও পরে বলেন, 'আমাকে কেউ মেরে চলে যাবে, আমি তাকে কিছু বলব না? তা তো হতে পারে না। সেই স্পটে ম্যাডামের কথা আমি শুনছিলাম। ম্যাডাম আমাকে যেরকম বলল...ম্যাডাম বলল, তখন কারও মাথা কাজ করেনি...গাড়িটা ধরে ক্ষতিপূরণ নিতাম, কেন এরকম মারল?' তবে গ্রেফতার হওয়ার দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি রাজদেও। তাঁর বয়ানে এত অসঙ্গতি কেন? প্রশ্ন তুলেছেন সুতন্দ্রার মা-ও।  সূত্রের খবর, উপযুক্ত তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। ইচ্ছাকৃতভাবে খুন, 
ইভটিজিংয়ের শিকার হয়েছেন সুতন্দ্রা বলে অভিযোগ পরিবারের। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মেয়েকে মারা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। বুধবারই কোর্টে যেতে পারে সুতন্দ্রার পরিবার। 

আরও পড়ুন :  হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget