এক্সপ্লোর

Panchayat Poll 2023: 'আগামীদিনে তৃণমূলের পঞ্চায়েতের মুখ, এঁদের দেখে গর্ব হয়' কেশপুরে বললেন অভিষেক

Abhishek Banerjee: গত দশ বছর ধরে বুথ সভাপতি অভিজিৎ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকায় নাম ছিল, মঞ্জু দলবেরা শাশুড়ির। কিন্তু, সেই বাড়ি তাঁরা নেননি।

কেশপুর: কেশপুরের (Keshpur) গোলার পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা। তাঁর স্বামী অভিজিৎ দলবেরা, তৃণমূলের বুথ সভাপতি। দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। থাকেন ভাঙা ঘরে। ফিরিয়ে দিয়েছেন আবাস যোজনার সাহায্যের প্রস্তাব। মঞ্চে তুলে অভিষেক (Abhishek Banerjee) বললেন, এঁদের দেখে তৃণমূল করি বলে গর্ব হয়। 

গত দশ বছর ধরে বুথ সভাপতি অভিজিৎ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকায় নাম ছিল, মঞ্জু দলবেরা শাশুড়ির। কিন্তু, সেই বাড়ি তাঁরা নেননি। কেশপুরের সভায় মঞ্জু দলবেরা এবং অভিজিৎ দলবেরাকে মঞ্চে ডাকেন অভিষেক। এদিন অভিষেক বলেন, “যাঁরা দেখায় তৃণমূলের  বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য ফুলে ফেঁপে উঠেছে, এদের দেখে কী মনে হয়? অভিজিৎ দলবেরার মায়ের নামে আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়। মঞ্জু বলেছিলেন আমি ঘর নেব না। বৃষ্টি হলে ঘরের চাল চুঁইয়ে জল পড়ে। ১০ ঘণ্টা পরিশ্রম করে ঘর চালায়। এক ছেলে, এক মেয়ে।’’

কেন নিলেন না বাড়ি?

মঞ্জু দলবেরা জানান, “এই জন্যই নিইনি যে ওই টাকা আমাদের কোনও কাজে লাগবে না। যে টাকা ছেলে মেয়ের জন্য রেখেছি, সেটা বাড়ির জন্য দিয়ে দিলে ওদের মানুষ করতে পারব না।’’ এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এঁরাই আগামীদিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মুখ।’’

অন্যদিকে, এদিন কেশপুরের সভায় শেখ হসিরুদ্দিনকে স্টেজে ডাকেন অভিষেক। একইসঙ্গে জানিয়ে তৃণমূল কেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে শেখ হসিরুদ্দিন যুক্ত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আবাস যোজনার বাড়ির লিস্টে নাম এসেছে। তাঁকে পঞ্চায়েত অফিস থেকে আধার সহ সব নথি জমা করতে বলা হয়েছিল। তাতে হসিরুদ্দিন বলেছিলেন, বাড়ির টাকা নেব না। ১ লক্ষ ৩০ হাজার টাকা বাড়ি বানাতে লাগবে। আরও ৩ লক্ষ টাকা লাগবে বাড়ি বানাতে। সেই খরচা করলে মেয়ের বিয়ে দিতে পারব না। এই হচ্ছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি। আর বিজেপি এমনভাবে বাংলার মানুষকে দেখায়, যে বাংলার মানুষের থেকে দুর্নীতিগ্রস্থ আর কেউ নেই। এই হসিরুদ্দিনের মতো মানুষই আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মুখ হতে চলেছে। এই লোকেদেরই স্বীকৃতি দেব। করে কম্মে খাওয়ার লোকেদের দিন শেষ। এরা আমাদের গর্ব। আমি গর্বিত এমন একটা রাজ্যে থাকি, যেখানে শেখ হসিরুদ্দিনের মতো মানুষ রয়েছেন।’’ এদিন একইসঙ্গে শেখ হসিরুদ্দিনকে আশ্বস্ত করে তাঁর মেয়ের বিয়ের সব দায়িত্ব নেওয়ার কথাও জানান অভিষেক।

আরও পড়ুন: South 24 Parganas: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাসন্তী, বোমা বাঁধার সময় বিস্ফোরণ, জখম চার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget