এক্সপ্লোর

South 24 Parganas: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাসন্তী, বোমা বাঁধার সময় বিস্ফোরণ, জখম চার

Bomb Blast: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত বাসন্তী। বোমা বাঁধার সময় আচমকাই বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে বোমা বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।

বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত বাসন্তী। বোমা বাঁধার সময় আচমকাই বিস্ফোরণ। গুরুতরভাবে ঝলসে গেছে আরও চারজনের শরীর। ঘটনার সূত্রপাত শনিবার সকালে, বাসন্তীর তৃণমূল পরিচালিত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায়। সূত্রের খবর, এলাকারই বাসিন্দা মনিরুল খানের বাড়িতে বসে ৪ জন দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। চারজনেরই শরীর বিস্ফোরণের জেরে ঝলসে যায়। আগুন লেগে যায় ঘরটিতে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির চাল।                                                                              

স্থানীয় বাসিন্দাদের দাবি, গুরুতরভাবে শরীর ঝলসে গিয়েছে চারজনের। তাঁদের মধ্যে ২ জনকে কলকাতায় আনা হচ্ছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তের পর তাদের দাবি, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ হয়। আর তার জেরেই একজনের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এই বোমা বাঁধার কাজ চলছিল? কারাই বা বোমা বাঁধছিল? কী পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের? এখন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।  শুক্রবার রাতে ক্যানিংয়ের গোলাবাড়িতে এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। উদ্ধার হয় তাজা বোমা। সেই গোলাবাড়ি থেকে ৪৫ কিলোমিটার দুরেই বাসন্তীর এই ভারতীর মোড়। যেখানে এদিন সকালে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। কিন্তু বারবার কেন উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার এই অংশ? কেন এত বোমা-গুলি-অস্ত্রের ঝনঝনানি বাড়ছে এখানে? একের পর এক বিস্ফোরণ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, তাহলে পুলিশ কী করছে?  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলা।                             

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে,' হুঁশিয়ারি অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget