এক্সপ্লোর

Panchayat Poll 2023: প্রচার সংক্রান্ত একাধিক বিধি জারি, নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ কমিশনের

WB Panchayat Election: প্রচার নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার এই সংক্রান্ত একাধিক নিয়মের কথা জানিয়েছে কমিশন। 

কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়তে নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। আর এরই মধ্যে প্রচার নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। শুক্রবার এই সংক্রান্ত একাধিক নিয়মের কথা জানিয়েছে কমিশন।                                                                 

রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিধিতে বলা হয়েছে,

  • কোনও মোটরবাইক ও সাইকেল র‍্যালি করা যাবে না।
  • আপত্তিকর কোনও সামগ্রী নিয়ে সভা ও মিছিলে সামিল হওয়া যাবে না।
  • কোন কোন শর্তে রাজনৈতিক দলগুলিকে মিটিং- মিছিলের অনুমতি দেওয়া হবে, শুক্রবার সেই নির্দেশনামা রাজ্যের সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পাঠিয়েছে কমিশন।
  • বলা হয়েছে,  একটি থানা এলাকায় কোনও রাজনৈতিক দল বা তাদের প্রার্থী, দিনে সর্বাধিক তিনটি সভা করতে পারবেন।
  • সভা ও মিছিলের জন্য, অন্তত ৩ দিন আগে থানা থেকে অনুমতি চেয়ে আবেদন করতে হবে।
  • সকাল ১০ থেকে রাত ৮টার মধ্যে আবেদনপত্র থানায় জমা দেওয়া যাবে।
  • আগে যে দল আবেদন করবে, তারাই পাবে অগ্রাধিকার। এই সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টারে নথিবদ্ধ করবেন ওসি।  
  • শুধুমাত্র আবেদনপত্র জমা দিলেই হবে না, ওসি-র অনুমতি মিললে, তবেই করা যাবে সভা ও মিছিল।

৫ বছর আগে এক দিনের পঞ্চায়েত ভোটে,একাধিক অশান্তির ছবি উঠে এসেছিল জেলায় জেলায়। প্রাণ গেছিল বহু। এই প্রেক্ষাপটে, আসন্ন পঞ্চায়েত ভোটও এক দফাতেই করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলেছে, সীমিত সংখ্যক পুলিশ দিয়ে কীভাবে এক দিনে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট হবে? যে কারণে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও দাবি তুলেছে বিজেপি ও কংগ্রেস। এই সমস্ত দাবি দাওয়ার মধ্যেই, শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা।                          

কমিশনের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে,

  • নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।
  • বুথের ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে হবে।
  • কোনও গাফিলতি বরদাস্ত করবে না কমিশন।

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget