এক্সপ্লোর

Panchayat Poll Violence: 'সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ আদালতের

HC on Central Force: 'রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা শনাক্ত করবে', সেইসব জায়গাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ প্রধান বিচারপতির।

কলকাতা: 'ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী', কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) থাকার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।'রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা শনাক্ত করবে', সেইসব জায়গাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ প্রধান বিচারপতির ।

আদালত অনুমতি দিলে পর্যায় ভিত্তিক ভাবে তাদের প্রত্যাহার করা হবে, জানাল কেন্দ্র। 'যারা বাড়ি ফিরতে পারছেন না তাদের ফেরানোর ব্যবস্থা করবে পুলিশ', জেলার পুলিশ সুপার গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখবেন, নির্দেশ প্রধান বিচারপতির। শিক্ষাপ্রতিষ্ঠান গুলির কী অবস্থা জানতে চান প্রধান বিচারপতি। পরিস্থিতি খতিয়ে দেখে অর্থ বরাদ্দ করে মেরামতি শুরু হয়েছে, জানায় রাজ্য।

প্রসঙ্গত, সম্প্রতি আরও ৪ সপ্তাহ বাহিনী রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মামলাকারীর আবেদন বিবেচনা করে দেখবে কেন্দ্র, নির্দেশও দিয়েছিল আদালত। এনিয়েই আজ হয়ে গেল শুনানি। পাশাপাশি গত ১৭ জুলাই আমতা, বারুইপুরের পর পাঁচলায় যান শুভেন্দু অধিকারী।  ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। পাঁচলা থানাতেও যান বিরোধী দলনেতা। সেখানেই তিনি উল্লেখ করেছিলেন 'রাজ্যে আরও একমাস থাকুক কেন্দ্রীয় বাহিনী'। 

ভোটের দিন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা চলছিল। ভোটপর্বজুড়েই যা অব্যাহত রইল। যদিও গণনার দিন রাজ্য় নির্বাচন কমিশনার বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে কিছুটা আটকানো যেত সন্ত্রাস।  কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত। আমরা তো প্রত্যেক বুথের জন্য কেন্দ্রীয় বাহিনী (Central Force) আগেই চেয়েছিলাম, ভোট গণনার দিন এমনই দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার (Rajiv Sinha)। যদিও রাজীব সিনহা বলেছেন,'শান্তিপূর্ণ ভোট হয়েছে অনেক জায়গাতেই।'

ভোট পর্বে মিটে গিয়েছে। বিরোধীদের অভিযোগ এখনও একাধিক জায়গায় অব্যাহত অশান্তি। সেই মোতাবেক আদালতে আবেদন জানায় বিজেপি। আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে কেন্দ্রকে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোট মিটলেই তা নিয়ে এখনও তরজা চলছে। বিরোধীদের অভিযোগ, ভোট লুঠ এবং বেলাগাম সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। যদিও দফায় দফায় এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

আরও পড়ুন, কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল CBI

কথা ছিল পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সব বুথে হাজির থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৬০ হাজারে বেশি বুথে যাতে শান্তিপূর্ণভাবে ভোট করানো যায়, সেই কারণে ক্রমাগত তিরষ্কারের পর এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ভোটের দিন কত বুথে হাজির থাকল কেন্দ্রীয় বাহিনী ? রক্তস্নাত গ্রাম বাংলার ভোট দেখে যে প্রশ্নই উঠছিল। উত্তরটা মাত্র চার ভাগের এক ভাগে। রাজীব সিনহা নিজে সেই তথ্য জানান। রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৬০ হাজার বুথে থাকার কথা থাকলেও সব কেন্দ্রীয় বাহিনী এসে না পৌঁছনোয় শেষ পর্যন্ত চারভাগের একভাগে, প্রায় ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা সম্ভব হয়েছিল। তবে ভোট মিটলেও, সন্ত্রাস অব্যাহত।  ভোট সন্ত্রাস রুখতেই এবার সেই বাহিনীকে রাজ্যে আরও ১০ দিন  রেখে দেওয়ার অনুমতি দিল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget