এক্সপ্লোর

Adhir Chowdhury : 'ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে', তোপ অধীরের

Panchayat Vote Tussle : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু মনোনয়ন। জেলায় জেলায় মনোনয়ন জমা শুরু হয়েছে। আর মনোনয়ন পর্বের প্রথম দিনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে

কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) ঢাকে কাঠি পড়তেই শুরু রাজনৈতিক অস্থিরতা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও বিজেপি। এদিকে মনোনয়ন পর্বের প্রথম দিনেই একাধিক জায়গায় উত্তেজনার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে 'পঞ্চায়েত ভোট ঘোষণার প্রক্রিয়া নিয়ে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট' বলে আজ অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শুধু তা-ই নয়, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। অধীর বলেন, 'ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে।'

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু মনোনয়ন। জেলায় জেলায় মনোনয়ন জমা শুরু হয়েছে। আর মনোনয়ন পর্বের প্রথম দিনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের হরিপুরে। আজ মিছিল করে মনোনয়ন দিতে আসেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, বিডিও অফিসে সেই মিছিল ঢুকলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসা ঘিরে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, মুর্শিদাবাদের সালারে মনোনয়ন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ হয়। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। দু-পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

আর এই আশঙ্কা থেকেই রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে হবে শুনানি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।" তাঁর প্রশ্ন, "১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে ? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না।" অধীরের বক্তব্য, "নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।" 

শুরু পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া, প্রথম দিনেই দিকে দিকে অশান্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget