এক্সপ্লোর

Panchayat Poll 2023: শুরু পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া, প্রথম দিনেই দিকে দিকে অশান্তি

আজ থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব। আর তার প্রথম দিনেই শাসক শিবিরে অশান্তি।

কলকাতা: শুরু হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনেই নন্দীগ্রামের হরিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা। মিছিল করে মনোনয়ন দিতে আসা বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভরতপুরে উত্তেজনা। মনোনয়ন পর্বের প্রথম দিনেই শাসক শিবিরে অশান্তি। বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ, আহত দু'পক্ষের ৮।                                   

প্রথম দিনেই দিকে দিকে অশান্তি: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার পর ২৪ ঘণ্টাও পেরোলো না, ঝরল রক্ত। আর এটাই ফের একবার প্রশ্ন তুলে দিল। আদৌ শান্তিপূর্ণভাবে হবে ২০২৩-এর গ্রাম বাংলার ভোট? না কি আঠেরোর অ্যাকশন রিপ্লে দেখতে হবে রাজ্যবাসীকে? কোথাও মনোনয়ন জমা দিতে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি।বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ঢিল। তো কোথাও তৃণমূলের হাতেই রক্ত ঝরল তৃণমূলের।                        

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্য়ে ১৪টি ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। আগে থেকেই বিডিও অফিসের সামনে ব্য়ারিকেড করেছিল পুলিশ। টেঙগুয়া থেকে দলবল নিয়ে মিছিল করে যখন বিজেপি প্রার্থীরা বিডিও অফিসের সামনে পৌঁছয়, পুলিশ তাঁদের আটকালে শুরু হয় আঙুল উচিয়ে তর্কাতর্কি! বচসা।মনোনয়ন জমার আগে শুক্রবার সর্বদলীয় সভার আয়োজন করা হয়, মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লক অফিসের। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি, নিজেদের অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান। জেলার রাজনীতিতে যাঁরা পরস্পরের বিরোধী বলেই পরিচিত। বৈঠক শেষে আচমকা তাঁদের অনুগামীদের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। বেধড়ক মারধরে আহত হন দু'পক্ষের ১৫ জন। বাঁকুড়ার কোতুলপুরে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নের জন্য বিডিও অফিসে যান স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেয় চোর স্লোগান।                             

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান




সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget