এক্সপ্লোর

Panihati Muder News: বাড়িতে ডেকেছিলেন টিন-লোহা ভাঙা ফেরিওয়ালাকে, এরপরই খুন! দেহ পচল ঘরে!

বিশ্বাসই যে কাল হয়ে উঠছে তাও যেন বারবার ঘটনাক্রমে প্রকাশ্যে চলে আসছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো'- পর পর খুন, নৃশংসতা দেখে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই লাইনদুটিই মনে আসতে বাধ্য। পাশাপাশি বিশ্বাসই যে কাল হয়ে উঠছে তাও যেন বারবার ঘটনাক্রমে প্রকাশ্যে চলে আসছে। 

টিন লোহা ভাঙা বিক্রি করত যে ছেলেটি সে টিন বিক্রি করতে পারে এই বিশ্বাসেই বিক্রেতার বাড়ি গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। নিয়তি যে ওখানেই শেষ, তা ঘুণাক্ষরেও টের পাননি।  

কী হয়েছে? 

পানিহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড পানিহাটি কলুপাড়ার বাসিন্দা চিরাগ গুহ ওরফে সায়ন তার বাড়িতে ফেরিওয়ালাকে ডেকে খুন করেছে এমন টাই অভিযোগ এলাকাবাসীর। দুর্গন্ধ পাওয়ায় এলাকার মানুষ সায়নের বাড়িতে গেলে দেখতে পায় সায়নের বাড়িতে ঘরের মধ্যে পচা গলা একটি দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে খড়দা থানা পুলিশকে জানানো হয় ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এসে পচা গলা দেহ উদ্ধার করে নিয়ে যায়।                   

আরও পড়ুন, মত্তদের দৌরাত্ম্য-ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর! 'এ কী হল আমার'... শোকে পাথর মা-পরিজনেরা

স্থানীয় বাসিন্দারা জানান সায়ন অর্থাৎ চিরাগ চারিদিকে ধার দেনায় জড়িয়ে গিয়েছিল। এমনকী এই ফেরিওয়ালার কাছে টাকা ছিল সেটা দেখে লোভ সামলাতে পারেনি। তার জন্যই হয় হয়তো ফেরিওয়ালাকে খুন করেছে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিরাগ গুহ অর্থাৎ সায়নকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। এখনও পর্যন্ত সায়নের মা পলাতক বলে খবর। 

অভিযোগ, ফেরিওয়ালার কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নেন অভিযুক্ত চিরাগ গুহ ওরফে সায়ন। টাকা ফেরত চান ওই ব্যক্তি। এরপরই তাঁকে বাড়িতে ডেকে তার পেঁচিয়ে খুন করে ওই যুবক। নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।                                                                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget