এক্সপ্লোর

Park Circus News: পার্ক সার্কাসে অবৈধ জমায়েত ঘিরে ধুন্ধুমার, অ্যাকশনে পুলিশ, গ্রেফতারি বেড়ে ৩৮

পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষোভকারীদের একাংশ। ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড-সহ গ্রেফতার করা হয়েছে

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ। তা হঠাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। এককথায় প্রতিবাদের নামে তাণ্ডব। পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষোভকারীদের একাংশ। ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড-সহ গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

রবিবার দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী থাকল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ, RAF-এর পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে।

কী ঘটেছিল? 

রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত ৭ মাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু সেই জমায়েতের কোনও পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তাঁদের লক্ষ্য করে চলে নাগাড়ে ইটবৃষ্টি। ঘটনায় আহত হন ৩ পুলিশকর্মী।  

আরও পড়ুন, পুলিশের তাড়া খেয়ে ফিল্মি কায়দায় বেপাত্তা তৃণমূল বিধায়ক, অস্ত্র-সহ পাকড়াও এই নেতার ছেলে

এরপরেই পাল্টা অলআউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হঠানোর পাশাপাশি, চলে ব্যাপক ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ ফারহানউদ্দিন নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। 

কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, 'একটা অবৈধ জমায়েত হয়েছিল। ওরা চেষ্টা করছিল রাস্তা অবরোধের। পুলিশ যখন হঠাচ্ছিল, তখন পুলিশের ওপর আক্রমণ হয়। পুলিশের ৩টে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের তরফে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে আমরা ছাড়ব না। আমার ৩ সহকর্মী আহত হয়েছেন। সোশাল মিডিয়ার পোস্টের ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আমরা  অনেককে পাকড়াও করেছি।'                                               

কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'পার্ক সার্কাসে যা হল, পুলিশ যা ব্যবস্থা নিয়েছে। দেখুন ২ ঘণ্টা সময় নিয়েই ফাঁকা করে দিল। এবার আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে'।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget