এক্সপ্লোর

Dilip Mondal: পুলিশের তাড়া খেয়ে ফিল্মি কায়দায় বেপাত্তা তৃণমূল বিধায়ক, অস্ত্র-সহ পাকড়াও এই নেতার ছেলে

ডায়মন্ড হারবার ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে।

কলকাতা: বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সেই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অ্যাকশন মোডে ছিল পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর শুনে নাটকীয়ভাবে পলায়ন করেন দিলীপ মণ্ডল। এখনও অধরা, এখনও নাগালের বাইরে বিধায়ক দিলীপ মণ্ডল। তবে এবার গ্রেফতার বিধায়কপুত্র। 

ডায়মন্ড হারবার ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। অস্ত্র-সহ বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল গ্রেফতার, বিধায়কপুত্র-সহ মোট ৫ জন গ্রেফতার। 

ভোটে তৃণমূলের ভরাডুবির পরও বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সেই ঘটনায় FIR দায়েরের পরই, বৃহস্পতিবার তাঁর বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী, RAF। আর পুলিশ দেখেই খালি পায়ে জানালা টপকে বাড়ি থেকে পালালেন তৃণমূল বিধায়ক। 

আরও পড়ুন, পার্ক সার্কাসে অবৈধ জমায়েত ঘিরে ধুন্ধুমার, অ্যাকশনে পুলিশ, গ্রেফতারি বেড়ে ৩৮

বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল। কিন্তু তারপরও বদলায়নি হুমকি-হুঁশিয়ারির কালচার।     

ভোটের পরই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের নতুন ভিডিও সামনে এল। যদিও এখনও অধরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছোয় পুলিশ। কিনতু, তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। CC ক্যামেরায় ধরা পড়ে, পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা...!! পুলিশের চোখে ধুলো দিতে, পাঞ্জাবি ছেড়ে টিশার্ট গলিয়ে পগারপার হয়েছেন দিলীপ মণ্ডল।                                           

ফুটেজে আরও দেখা যাচ্ছে, একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরে ছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল?  একাধিক টিমে ভাগ হয়ে তাঁকে খুঁজছে পুলিশ। এদিকে, বাড়ি থেকে পালালেও, সোশাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার IC-কে নিশানা করেছেন তিনি।                                                             

 

 

 

সেরা শিরোনাম

Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?
পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget