এক্সপ্লোর

Partha Chatterjee : 'হেঁটে আদালতে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই হুইলচেয়ারে হাসপাতালে', প্রভাব খাটিয়ে এসএসকেএমে ভর্তি পার্থ! অভিযোগ ইডির

Calcutta High Court : ইডির করা মামলার প্রেক্ষিতে এসএসকেএমকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট। সামগ্রিকভাবে এসএসকেএমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

প্রকাশ সিনহা, কলকাতা : কয়েক ঘণ্টার মধ্যে এমন কী হল যে ইসআই জোকা হাসপাতালে (ESI Joka Hospital) যাঁকে ফিট সার্টিফিকেট দিল, তাঁকেই কিছুক্ষণ পর ভর্তি করে নিল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। প্রশ্ন তুলছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা (Enforcement Directorate)। বলা ভাল, এসএসকেএম হাসাপাতালের বিরুদ্ধে মন্ত্রীর চাপের কাছে প্রভাবিত হওয়ার গুরুতর অভিযোগই আনছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সোমবার সকাল ৭ টা ৩২ মিনিটে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্স। গ্রিন করিডর করে ২৫ মিনিটে রাজ্যের মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে। সেখানে অ্যাম্বুলেন্স বদলে তারপর তাঁকে নিয়ে গুয়াহাটি থেকে আসা চার্টার্ড বিমান তথা এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে ভুবনেশ্বররের দিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এসবের মাঝেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠল পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব খাটিয়ে এসএসকেএমে ভর্তি ঘিরে। আর যা তুলল ইডি।

এসএসসির নিয়োগে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতারির পরে শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানায় ইডি। যদিও ব্যাঙ্কশাল আদালতের বিচারক এসএসকেএমে ভর্তি করানোর পক্ষে সায় দেন। তারপর থেকে সেখানেই ভর্তি ছিলেন রাজ্যের মন্ত্রী। কিন্তু ইডি আধিকারীরকদের দাবি, গ্রেফতারের পর তাঁকে ইসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য যেখানে তাঁকে দেওয়া হয়েছিল ফিট সার্টিফিকেট। শনিবার দুপুরে গাড়ি থেকে নেমে হেঁটে ব্যাঙ্কশাল আদালতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তারপর কয়েক ঘণ্টার মধ্যে কী এমন হল যে মন্ত্রীকে হুইলচেয়ারে নিয়ে যেতে হল এসএসকেএমে। পাশাপাশি তাঁকে ভর্তিও করে নেওয়া হল। 

এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সমস্ত নথির পাশাপাশি ভুবনেশ্বর এইমসে যাওয়ার পথে তাই ইএসআই জোকা হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রীর সমস্ত রিপোর্ট নিয়েই ভুবনেশ্বর এইমসের উদ্দেশে মন্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি সঙ্গে গিয়েছেন মন্ত্রীর আইনজীবীও। আজ বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট ভার্চুয়ালি জানিয়ে দেবেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা।

প্রসঙ্গত, ইডির করা মামলার প্রেক্ষিতে এসএসকেএমকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, এসএসকেএমের মেডিক্যাল রিপোর্টের সাহায্যে তদন্ত প্রক্রিয়া এড়িয়েছেন শাসকদলের নেতারা। সাম্প্রতিক অতীতে একাধিক উদাহরণ আছে। সামগ্রিকভাবে এসএসকেএমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অভিযোগ করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকেই বেছে নিলেন অভিযুক্ত? কারণ, তিনি বুঝেছেন, এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। হাসপাতালে ইডি অফিসারদের সঙ্গে ডনের মতো আচরণ করছেন উনি।

উল্লেখ্য, এসএসকেএমের চিকিৎসকদের দাবি, হৃদযন্ত্রে সমস্যা আছে পার্থ চট্টোপাধ্যায়ের। চিকিৎসার পরিভাষায় যার নাম - বাইফাসিকুলার ব্লক।হৃদযন্ত্রে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয় যে নির্দিষ্ট অংশ থেকে, সেখানেই ত্রুটি বলে চিকিৎসকদের দাবি। ভবিষ্যতে পার্থ চট্টোপাধ্যায়ের পেসমেকার বসানোর প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকদের মত। চিকিৎসকদের আরও দাবি, স্লিপ অ্যাপনিয়া এবং অ্যারিদমিয়া রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। কিডনিতে সমস্যা থাকায় মাঝে মধ্যে পা ফুলে যাওয়ার সমস্যাও আছে। এবার ভুবনেশ্বর এইমসের চিকিৎসরা রাজ্যের মন্ত্রীকে দেখে কী মতামত দেন, সেদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন- পার্থকে ভুবনেশ্বর নিয়ে যেতে বিমানবন্দরে এসে পৌঁছল এয়ার অ্যাাম্বুলেন্স, এসএসকেএমে শেষ মুহূর্তে চূড়ান্ত তৎপরতা

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget