এক্সপ্লোর

Partha Chatterjee Health Update : রাতে পার্থকে নেবুলাইজার, আনানো হল স্লিপ কার্ট ম্যট্রেসও

Partha Chatterjee Update : রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান।

প্রকাশ সিনহা, কলকাতা : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে চায়নি এইমস ভুবনেশ্বর। তারপর মঙ্গলবার তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। মঙ্গলবার তিনি ছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তাঁর অসুস্থতা তেমন গুরুতর নয় বলেই জানায় এইমস। 

ইডি সূত্রে খবর, গতকাল রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান। এই বিশেষ ম্যাট্রেসেই ঘুমোন পার্থ।  সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের এইমস নেবুলাইজার ( Nebulizers ) ও স্লিপ কার্ট (sleep kart mattress) মন্ত্রীর জন্য সুপারিশ করেছে। সেই মতো মন্ত্রীর বাড়ি থেকে আনানো হয় নেবুলাইজার ও স্লিপ কার্ট।

 রাতে পার্থ চট্টোপাধ্যায়কে নেবুলাইজার
মঙ্গলবার রাতে পার্থ চট্টোপাধ্যায়কে নেবুলাইজার দেওয়া হয় বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি, আদালতের নির্দেশমতো ৪৮ ঘণ্টা অন্তর মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করার কথা। সেইমতো বুধবার তাঁর আবার মেডিক্যাল টেস্ট। 

শারীরিক পরীক্ষা নিরীক্ষা
সোমবার ভুবনেশ্বর AIIMS’এ পার্থ চট্টোপাধ্যায়ের অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। হাসপাতালে রিপোর্ট বলছে, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন এখন ১১১ কিলো। রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা। সোমবার দুপুরে, সমস্ত টেস্টের পর, ডায়াবেটিস ডায়েট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার দুপুরে দেওয়া হয়, রুটি, ডাল, সবজি, টকদই। কিন্তু, হাসপাতাল সূত্রে খবর, রুটির বদলে ভাত দিতে অনুরোধ করেন তৃণমূল মহাসচিব। সন্ধেয়, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনশ্বর AIIMS’ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। রাতে তাঁকে রাখা হয়, AIIMS’এর অতিথি ভবনে। 

অন্যদিকে, টেট দুর্নীতি মামলায় তলব পেয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি বেলা ১২টায় তলব করলেও ১০টার অনেক আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মানিক। তাঁকে সকাল ১১টায় জিজ্ঞাসাবাদ করার কথা।  অন্যদিকে, ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি। 

সেরা শিরোনাম

মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
West Bengal News LIVE: 'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget