এক্সপ্লোর

Partha Chatterjee: ভোটের আগেই নিজের কেন্দ্রে পার্থ, বললেন, সবচেয়ে আগে প্রয়োজন কর্মসংস্থান',

Partha Chatterjee: ভোটের আগেই নিজের কেন্দ্রে পার্থ, বললেন, সবচেয়ে আগে প্রয়োজন কর্মসংস্থান।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের সক্রিয় পার্থ চট্টোপাধ্যায়। জেলমুক্তির পর প্রথমবার বাড়ির বাইরে দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।  পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে বাড়ি বাড়ি গিয়ে দিলেন বার্তা। বোঝাতে চাইলেন 'আমি তোমাদেরই লোক'।নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে তিন বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন মাস কয়েক আগে। তারপর থেকেই কার্যত গৃহবন্দি। এর আগে এবিপি আনন্দকে দেওয়াই একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ' তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবেও লড়তে পারেন। আর এবার শুরু করে দিলেন দুয়ারে - দুয়ারে জনসংযোগ। বেহালা পশ্চিমের মানুষের কাছে গিয়ে বললেন, আপনাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ।   

নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ তিনি। তিন বছর জেল খাটার পর, তিনি জামিনে মুক্ত। যাঁর বিরুদ্ধে শিক্ষা নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ, যে শিক্ষা দুর্নীতির দরুণ ভুরি ভুরি চাকরি গিয়েছে মানুষের, সেই দুর্নীতির 'কিংপিন' তকমা মাথায় নিয়েই পার্থ চট্টোপাধ্যায় বলছেন, 'সবচেয়ে আগে প্রয়োজন কর্মসংস্থান'। 

এবার বিধানসভা ভোটের আগের রাজ্য বাজেটে ঢালাও প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। বেকার ভাতার জন্য প্রতিদিন হাজারে হাজারে মানুষ দাঁড়াচ্ছেন ফর্মের লাইনে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের এক সময়কার 'নম্বর টু' বলছেন, 'ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না । এর আগে বামপন্থীরাও ভাতা দিয়েছে। বিজেপি-শাসিত রাজ্যেও ভাতা আছে। সবচেয়ে আগে প্রয়োজন কর্মসংস্থান। ২ কোটি লোকের চাকরি দেব বলে ২টোও দিতে পারলাম না, এটা না করে কর্মসৃষ্টি করা প্রয়োজন'। তারপর আবারও বললেন, 'আমায় যারা ঢিল মারছে, কাদা মারছে, তারা ভেবে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে কত মানুষের চাকরি হয়েছে'। জেলমুক্তির পর প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে বললেন পার্থ চট্টোপাধ্যায় । 

এর আগে সাক্ষাৎকারে, এই বেহালা পশ্চিম কেন্দ্র নিয়েই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'দল সিদ্ধান্ত নিয়েছিল ২০০১-এ। আমাকে দাঁড় করাবে। আমি তো জনগণের সঙ্গে কথা বলিনি। কিন্তু ২৫ বছর একই জায়গায়...আমি তো কোনও স্থান পরিবর্তন করে ২৫ বছর বিধায়ক থাকিনি। আমি ২৫ বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেকে অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে, যদি হারি বেহালার মানুষই আমায় হারাবে। '  তবে কি ফের ভোটে দাঁড়ানোর মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়?              

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget