এক্সপ্লোর

Murshidabad Weather Updates: তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই, কাল থেকে পাল্টাতে পারে পরিস্থিতি

Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: সপ্তাহের শেষ পর্যন্ত তীব্র দহন, তাপপ্রবাহ জারি থাকবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে আবহাওয়ার মেজাজ পাল্টাতে পারে বলেও জানানো হয়েছে। অর্থাৎ শনিবারও গরম থেকে নিস্তার নেই মুর্শিদাবাদের। আজও তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই থাকবে মুর্শিদাবাদ জেলায়। জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। (Weather update) হালকা বৃষ্টিরপ সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে।

একটানা তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা, সেই সঙ্গে মুর্শিদাবাদও। লাগাতার তাপমাত্রার পারদ চড়ছে। শনিবার মুর্শিদাবাদ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই থাকবে। (Murshidabad Weather)। তীব্র গরমের জেরে দিনভর অস্বস্তি বজায় থাকবে। 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। তীব্র দাবদাহ আজও প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হবে। তাপপ্রবাহের প্রকোপ এড়াতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। দুপুরের দিকে বেশ অস্বস্তি হতে পারে গরমে। ৪০ ডিগ্রির উপরে পারদ থাকায় দিনভর অস্বস্তি থাকবে। এই তীব্র গরমে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। বাইরে বেরোলে হালকা সুতির জামাকাপড় পরার পরামর্শ দিচ্ছেন। জলপান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। তেল-মশলা ছাড়া হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।

শনিবার বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে

হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় এখন থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। (District Weather Updates) এবারে গরম দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন আবহবিদরা। 

শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৩৩ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৬৪ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৪১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৮ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৬৪ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-ছিটোফোঁটা বৃষ্টি হলেও হতে পারে

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ০০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ০৭ মিনিট

আরও পড়ুন: CV Ananda Bose Controversy: ঠিক কী কী হয়েছিল? এবিপি আনন্দে মুখ খুললেন রাজভবন-কাণ্ডের অভিযোগকারিণী

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget