এক্সপ্লোর

Durgapur News: দরকার নেই আগুনের, জলের স্পর্শেই জ্বলবে, দীপাবলির বাজার কাঁপাচ্ছে এই বাতি

Paschim Bardhaman News: দীপাবলির আর এক নাম আলোর উৎসব। জমকালো আলোকসজ্জার মাঝেও মোমবাতি না হলে চলে না গৃহস্থের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পরিবেশের কথা মাথায় রেখে আলোর উৎসবে নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো (Fireworks)। কিন্তু তার বিকল্প উপায় হাজির পশ্চিন বর্ধমানে (Paschim Bardhaman News)। দীপাবলির রোশনাই যাতে অব্যাহত থাকে, তার জন্য বিশেষ রকমের বাতি পাওয়া যাচ্ছে সেখানে, যা জ্বালাতে লাগবে না আগুন (Candles)। জলেই জ্বলবে মোমহীন, ধোঁয়াহীন বাতি।

দীপাবলির আগে ধোঁয়াহীন বাতিই এখন বাজার কাঁপাচ্ছে

দীপাবলির আর এক নাম আলোর উৎসব (Diwali 2022)। জমকালো আলোকসজ্জার মাঝেও মোমবাতি না হলে চলে না গৃহস্থের। কিন্তু তার ঝক্কিও কম নেই। তা থেকে নিস্তার দিতেই এই বিশেষ বাতি আনা হয়েছে। দুর্গাপুরের (Durgapur News) বেনাচিতি বাজার, স্টেশন বাজার, চন্ডীদাস বাজার কার্যত কাঁপাচ্ছে এই বাতি।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাড়ির ছাদে হোক বা দোরগোড়ায় অথবা পাঁচিলে, মন্দিরে অথবা পুকুরের পাড়ে, যেখানে ইচ্ছে জ্বলানো যাবে এই বাতি। জলের ছোঁয়া পেলেই জ্বলে উঠবে। নিভে যাওয়ার ভয় নেই একেবারেই। প্রযুক্তির দৌলতেই এমন অসাধ্য সাধন সম্ভব হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরও পড়ুন: Diwali 2022: ইংরেজের বিরুদ্ধে শক্তিসঞ্চয় করতে সূত্রপাত পুজোর, ইংরেজবাজারের দশমাথা কালীকে নিবেদন করা হয় শোল মাছের টকই প্রসাদ

রহস্য খোলসা করে ব্যবসায়ীরা জানান, প্লাস্টিকের তৈরি মোমবাতির ভিতরে রয়েছে রংবেরংয়ের এলইডি আলো। বিদ্যুৎ নয়, ব্যাটারির মাধ্যমে চলছে সেগুলি।আর নিচে রয়েছে অত্যাধুনিক সেন্সর। জলের স্পর্শ পেলেই জ্বলে উঠছে।

উৎসবের মরসুমে মোম ও ধোঁয়াহীন বাতিই আকর্ষণের কেন্দ্রে

ক্রেতাদের আকর্ষিত করতে নানা আকারে বানানো হয়েছে এই বাতি। বাতি হিসেবে পদ্মফুলের মধ্যে আলোও জ্বলছে। ক্রেতারাও তা হাতে পেয়ে খুশি। করোনায় গত দুই বছর উৎসব সে ভাবে উদযাপিত না করা গেলেও, এ বছর স্বল্প দামের এই বাতি তাঁদের মন কেড়েছে। ফলে বাজারে অন্য সামগ্রীকে ছাপিয়ে গিয়েছে এই বাতির বিক্রি।

বায়ু এবং শব্দ দূষণ যে ভাবে বাড়ছে, তাতে দীপাবলিতে বাজি ফাটানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। শুধু বাংলাই নয়, দেশের অন্য রাজ্যেও কায়েম হয়েছে এমন নির্দেশ। তাতে কিছুটা হলেও মনমরা উৎসবপ্রেমীরা। তাই আলোকসজ্জার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে। নয়া প্রযুক্তিতে তৈরি এই বাতি তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget