এক্সপ্লোর

Diwali 2022: ইংরেজের বিরুদ্ধে শক্তিসঞ্চয় করতে সূত্রপাত পুজোর, ইংরেজবাজারের দশমাথা কালীকে নিবেদন করা হয় শোল মাছের টকই প্রসাদ

Malda News: শোনা যায়, ১৯৩০ সাল নাগাদ এই পুজোর সূচনা। দেশে তখন ইংরেজ শাসন কায়েম রয়েছে।

করুণাময় সিংহ, মালদা: শুধু কালীপুজো নয়, মালদায় বিখ্যাত দশমাথা কালীর পুজো (Diwali 2022)। ইংরেজ শাসনে তখন পরাজিত দেশ। লড়াই করতে প্রয়োজন ছিল মানসিক শক্তিও। তার জন্যই দশমাথা কালীর পুজো শুরু হয়। তাই এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও। কালীপুজো নয় শুধু, এই কালীপুজো পরিচিত মহা-কালীপুজো হিসেবেই।

ইংরেজবাজারের দশমাথা কালী রাজ্যে বিখ্যাত

মালদার (Malda News) ইংরেজবাজারের (English Bazar) গঙ্গাবাগের পুজোই পরিচিত মহা-কালীপুজো হিসেবে। আগে পুজো হত পুড়াটুলিতে। পরে স্থান পরিবর্তন করা হয়। এখানে প্রতিমার ১০টি মাথা রয়েছে। তাই দশমাথা কালীপুজোও বলা হয়। চতুর্দশীতে মহা সমারোহে পুজো হয়। তাতে যোগ দেন এলাকার মানুষ জন। গোট বাংলাতেও এই কালীপুজো দশমাথা কালীপুজো নামেই পরিচিত। 

শোনা যায়, ১৯৩০ সাল নাগাদ এই পুজোর সূচনা। দেশে তখন ইংরেজ শাসন কায়েম রয়েছে। মালদাও তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি। দিনের পর দিন তা সইতে সইতে হতোদ্যম হয়ে পড়েন সাধারণ মানুষ। পুড়াটুলির কাছে তাই ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার সিদ্ধান্ত নেন সকলে। কিন্তু নানবিধ অস্ত্রে সুসজ্জিত শক্তিশালী সাসকের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন শক্তি এবং সাহসও। 

সেই মতো একটি ব্যায়ামকেন্দ্র গড়ে তোলা হয়। মন শক্ত করতে শুরু হয় কালীর আরাধনা। এখানে দেবীর প্রতিমার দশটি মাথা এবং দশটি হাত ও পা রয়েছে। প্রতিমার সঙ্গে সিবের কোনও অস্তিত্ব নেই। দেবীর পায়ের নিচে রয়েছে শুধু কাটা মুণ্ড। প্রতি হাতে রয়েছে অস্ত্রশস্ত্র।

আরও পড়ুন: Akhil Bharat Hindu Mahasabha: পঞ্চায়েত নির্বাচনে নামার পরিকল্পনা, গাঁধীর পরিবর্তে টাকায় থাকুক নেতাজির ছবি, দাবি হিন্দু মহাসভার

পুজোর আয়োজকরা জানিয়েছেন, শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই দশমাথা দেবীমূর্তির উল্লেখ মেলে। বিহারের বিন্দুবাসিনীতে পাহাড়ের গায়ে প্রাচীন কালে খোদাই করা এমন মূর্তিও রয়েছে। গঙ্গাবাগ এলাকায় মন্দিরটি নির্মিত হয় ১৯৮৫ সালে। মন্দির নির্মাণ নিয়েও নানা কাহিনি রয়েছে।

স্থানীয়রা জানান, এখন যেখানে মহাকাল মন্দির রয়েছে, সেখানে তন্ত্রসাধনা করতেন স্থানীয় বাসিন্দা প্রফুল্লধন মুখোপাধ্যায়। সাধনার জন্য় পঞ্চমুণ্ডের আসন তৈরি করান তিনি। সেই আসনের উপরই বেদী তৈরি করে বসানো হয়েছি মূর্তি।  প্রফুল্লর মৃত্যুর পর তাঁর বংশধর এবং স্থানীয়রা মিলে এই পুজো চালিয়ে যাচ্ছেন। ইংরেজবাজার ব্যায়াম সমিতি এই পুজোর দায়িত্বে রয়েছে।

স্বাধীনতা আন্দোলনের সময় পুজোর সূত্রপাত

ইংরেজবাজার ব্যায়াম সমিতির সদস্য পাপান চৌধুরী জানান, প্রথম থেকেই অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে অনুষ্ঠান এবং পুজো হয়ে আসছে। পাঠা বলি দিয়ে রক্ত উৎসর্গের মাধ্যমে পুজো শুরু হয়। বলির শেষে শোল মাছের টক রান্না করে দেওয়া হয় মাকে। চতুর্দশীর সকালে মৃৎশিল্পীর ঘর থেকে শোভাযাত্রা সহকারে মন্দির পর্যন্ত মাকে নিয়ে এগোয় শোভাযাত্রা। শোভযাত্রায় বিভিন্ন ধরনের বাজনা থাকে। পাশাপাশি পাঁচ দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষের দিন নরনারায়ণ সেবা। করোনা এখনও পুরোপুরি না যাওয়ায় সতর্কতা সহকারে পুজো হবে এ বার।  

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget