এক্সপ্লোর

Paschim Bardhaman News: নদীতে স্নান করতে নেমে মৃত কিশোর, নিখোঁজ ১

Bardhaman News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশে বেরোন এক যুবক এবং এক কিশোর। দুজনেই পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা।

প্রসূন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান: দামোদরের জলে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক কিশোর এবং এক যুবক। আজ সকালে দুজনের মধ্যে কিশোরের মৃতদেহ (Dead Body) উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের টিম। নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নদীতে স্নান করতে নেমে মৃত ১, নিখোঁজ ১-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশে বেরোন এক যুবক এবং এক কিশোর। দুজনেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানীগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দামোদর নদের মথুরা চণ্ডী ঘাটে স্নান করতে নামে তারা। জুতো এবং স্নানের সামগ্রী পাড়ে রেখে জলে নামে তারা। কিন্তু তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে কিশোরের নাম শুভ দাস। তার বয়স বছর পনেরো। এবং আর এক যুবকের নাম সৌরভ নন্দী। তাঁর বয়স ২১ বছর। স্থানীয় ব্যক্তিরা আন্দাজ করছেন, স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছে তারা। ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া (Mejia) থানার পুলিশ। 

আরও পড়ুন - HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন

খবর পাওয়া যাচ্ছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আজ সকালে বছর পনেরোর শুভ দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং সিভিল ডিফেন্সের টিম। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি সৌরভ নন্দী নামে ওই যুবকের। তাঁর খোঁজ চালানো হচ্ছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই বালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়া (Jamuria) থানার গ্রাম জামুরিয়াতে। দুই বালকের মর্মান্তিক মৃত্যুর (Death) ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা নাগাদ পাঁচ বালক আখলপুর বাঁধের নিকট পুকুরে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে দুই বালক জলে তলিয়ে যায়। তিনজন কোনওমতে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। তারাই এসে দুই বালকের তলিয়ে যাওয়ার খবর দেয় বাড়িতে। এরপরই মৃত দুই বালকের পরিবারের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিরা জলে নেমে তল্লাসি চালায়। তল্লাসি চলানোর পর সেখান থেকে দুই বালককে উদ্ধার করেন তাঁরা। দ্রুত স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা দুই বালককে মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

ভিডিও

Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Mamata Banerjee:
Mamata Banerjee |
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget