এক্সপ্লোর

Paschim Bardhaman News: রানিগঞ্জে কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাড়িওয়ালার আত্মীয়

Raniganj News: মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদতে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: রাজ্যে ফের ধর্ষণের (Physical Assault) অভিযোগ। এ বার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman News)। সেখানে ভাড়াবাড়িতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত বাড়িওয়ালার আত্মীয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন্ রাজ্যের বাসিন্দা ওই ব্যক্তি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখানেই কলেজ পড়ুয়া তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

সিলিং ফ্যান খারাপ হয়ে গেলে বাড়িওয়ালার ঘরে গিয়েছিলেন মেয়েটি

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের (Raniganj News) ঘটনা। নির্যাতিতার পরিবারের দাবি, শনিবার রাতে ঘরের সিলিং ফ্যান খারাপ হয়ে যায়। প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে বাড়িওয়ালার গরে ঘুমোতে যান ১৯ বছরের ওই তরুণী। অভিযোগ, সেখানেই বাড়িমালিকের আত্মীয় তাঁকে ধর্ষণ করেন। 

মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদতে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 

একের পর এক ধর্ষণের ঘটনা রাজ্যে

উল্লেখ্য, নদিয়ার হাঁসখালি, বোলপুর, কাকদ্বীপ, ময়নাগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। একদিন আগেই উত্তর ২৪ পরগনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সেখানে অভিযুক্ত নিউ ব্যারাকপুরের প্রফুল্লচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক পল্লবকুমার মিস্ত্রি। 

অন্য দিকে, হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায়, নির্যাতিতার পরিবারকে হুমকির নেপথ্যে কারা ছিল, তা জানতে সোমবার নাবালিকার বাবা-মায়ের সামনাসামনি বসিয়ে তিন গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

বীরভূমের শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন আবার নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর ২ অভিযুক্তকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: North 24 Parganas News: বিদ্য়ুৎ চুরি নিয়ে নালিশ CESC-র কাছে, নারকেলডাঙায় হামলা প্রতিবাদী যুবকের উপর, প্রাণের বাঁচলেন অল্পের জন্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Case : বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget