এক্সপ্লোর

North 24 Parganas News: বিদ্যুৎ চুরি নিয়ে নালিশ CESC-র কাছে, নারকেলডাঙায় হামলা প্রতিবাদী যুবকের উপর, প্রাণের বাঁচলেন অল্পের জন্য

Narkeldanga News: বেশ কিছু দিন ধরেই এলাকায় বিদ্য়ুতের বিল অস্বাভাবিক রকম বেশি আসছিল।

সুকান্ত মুখোপাধ্যায়, নারকেলডাঙা: বিদ্য়ুৎ চুরির (Electricity Theft) প্রতিবাদ জানানোয় আক্রান্ত যুবক। তাঁকে গুলি করে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। তাতে সুবিধা করতে না পেরে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

বিদ্য়ুৎ চুরি নিয়ে অভিযোগ জানানোতেই হামলা বলে অভিযোগ

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নারকেলডাঙার (Narkeldanga News) সেকেন্ড লেনের কসাই বস্তি এলাকার ঘটনা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয় এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিমের। অভিযুক্ত এলাকারই যুবক মহম্মদ শাহিদ। অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শাহিদের বিরুদ্ধে।

আরও পড়ুন: South 24 Parganas News: তোলা না দেওয়ায় ফলতায় ইঞ্জিনিয়ার ও স্ত্রীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় বিদ্য়ুতের বিল অস্বাভাবিক রকম বেশি আসছিল। তাতেই শাহিদের উপর নজর পড়ে সকলের। হুকিং করে এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগ রয়েছে আগে থেকেই। সেই নিয়ে ওয়াসিম CESC-র কাছে অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাতেই তাঁর উপর হামলা হয় বলে আশঙ্কা স্থানীয়দের।

অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত

জানা গিয়েছে, সোমবার রাতে ওয়াসিমের  উপর চড়াও হন শাহিদ।  তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়। কিন্তু কোনও কারণে গুলি বেরোয়নি বন্দুক থেকে। তাতেই বন্দুকের বাঁট দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। প্রতিবাদী ওই যুবকের মুখ ও মাথা বন্দুকের বাঁট দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে নারকেলডাঙা থানায়। তবে অভিযুক্ত এখনও পর্যন্ত অধরা।

এ দিকে, ফলতায় তোলা দিতে রাজি না হওয়ায় এক ইঞ্জিনিয়ার এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ। অভিযোগ, নার্সারির জমিতে মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান। টাকা না দেওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ও পরিবারের আয় সংক্রান্ত কোন কোন তথ্য চাওয়া হচ্ছে? আপনার জানা আছে তো?
অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ও পরিবারের আয় সংক্রান্ত কোন কোন তথ্য চাওয়া হচ্ছে? আপনার জানা আছে তো?
East Midnapore News: নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
Weather Update : কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট
কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget