এক্সপ্লোর

Asansol Death : ছাদের চাঙড় খসে শ্রমিকের মৃত্যু, ঠিকাদারকে আড়ালের অভিযোগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

TMC : অভিযুক্ত ঠিকাদারকে আড়াল করার চেষ্টার অভিযোগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ।

কৌশিক গাঁতাইত, আসানসোল : বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। ছাদের চাঙড় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুকে (Worker Death) কেন্দ্র করে আসানসোলের (Asansol) ডামরা হাটখোলা এলাকায় ধুন্ধুমার। মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত ঠিকাদারকে আড়াল করার চেষ্টার অভিযোগে তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙচুর। অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের দিকে।

আসানসোল পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে এদিন জরাজীর্ণ বাড়ি ভাঙার কাজ চলছিল। ঠিকাদার সংস্থার গাফিলতির জেরেই শ্রমিকের মৃত্যু, অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশের (Police) আশ্বাসে বিক্ষোভ ওঠে। তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছু জরাজীর্ণ বাড়ি রয়েছে আসানসোলের ডামরা হাটখোলা এলাকায়। সেগুলিকে ভাঙার জন্য স্থানীয় মানুষজনের তরফেই এক ঠিকাদারী সংস্থাকে বরাত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তেমনই একটি বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ চালানোর সময় এক শ্রমিকের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। চারজন শ্রমিক বিপজ্জনক বাড়ির ছাদে ওঠে তা ভাঙছিলেন। সেই সময়ই ছাদটি ভেঙে পড়ে। যার নিচে চাপা পড়ে যান কর্মরত এক শ্রমিক। সেখানে ঘটনাস্থলেই শ্রমিক তিলক মাঝির (৪৬) মৃত্যু হয়।

যে দুর্ঘটনার পরই ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে। বিপজ্জনক বাড়িটি ঠিক কী অবস্থায় রয়েছে, সেটা পরখ না করেই শ্রমিকদের তা ভাঙতে ছাদে তুলে দিয়েছিলেন ওই ঠিকাদার, বলেই অভিযোগ করেন স্থানীয়রা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চলে। অভিযুক্ত ঠিকাদার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ঢুকে পড়েন আশ্রয় নিতে। কিন্তু উত্তেজিত জনতা তার পিছু নিয়ে পৌঁছে যায় তৃণমূলের সেই পার্টি অফিসে। যারপর পার্টি অফিসের মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পার্টি অফিসে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনীও।                                               

 

 

আরও পড়ুন- 'মাকে খুন ও স্ত্রীকে খুনের চেষ্টা' , নদিয়ায় গলায় ফাঁস দিয়ে 'আত্মঘাতী' যুবক

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget