এক্সপ্লোর

Nadia News:'মাকে খুন ও স্ত্রীকে খুনের চেষ্টা' , নদিয়ায় গলায় ফাঁস দিয়ে 'আত্মঘাতী' যুবক

Suicide In Nadia:মাকে খুন ও স্ত্রীকে খুনের চেষ্টা করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম জিতেন্দ্র দাস। বয়স ৩৫ বছর। নদিয়ার কালীগঞ্জ থানার বড়োআটাইগি গ্রামের ঘটনা। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া: মাকে খুন (Mother Murder) ও স্ত্রীকে খুনের চেষ্টা করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Nadia Suicide)। নাম জিতেন্দ্র দাস। বয়স ৩৫ বছর। নদিয়ার (Nadia) কালীগঞ্জ থানার বড়োআটাইগি গ্রামের ঘটনা। 

কী ঘটেছিল?
গত কাল, অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার বড়োআটাইগি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের টিয়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্র দাসের সঙ্গে বড়োআটাইগি গ্রামের প্রিয়াঙ্কা দাসের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে জিতেন্দ্র, প্রিয়াঙ্কার বাড়িতেই থাকতেন। মাঝে মাঝে সেখানে আসতেন জিতেন্দ্রর মা ভগবতী দাস। জিতেন্দ্রর স্ত্রী জানাচ্ছেন, আজ, সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর শাশুড়ি মা অর্থাৎ ভগবতী দাস রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তিনিই দড়ি কেটে স্বামীর দেহ নামান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। দু'জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে প্রিয়াঙ্কা জানান, স্বামী তাঁকেও গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ঘুমের ঘোরে কিছু বুঝতে পারেননি। আর ঘুম থেকে উঠতেই ওই ছবি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিয়জনকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনা নতুন নয়। গত মাসের শেষ দিকেই কেষ্টপুরে মা-মেয়ের আত্মঘাতী হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেখানকার 'ঐক্যতান অ্যাপার্টমেন্ট'-এর তিনতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দু’জনের মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। গত কাল সকালে এক আত্মীয় ডাকতে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে শুরু করে বাগুইআটি থানার পুলিশ। গত বেশ কয়েক মাস ধরে থাকছিলেন মা ও মেয়ে ওই আবাসনে থাকছিলেন। সোমবার ভোরে সেখানেই তাঁদের এক আত্মীয় গিয়ে দেখেন, দরজার ভেজানো রয়েছে। দরজা খুললেই দু'জনের দেহ নজরে পড়ে তাঁর, প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। প্রথমে ধারণা করা হয়েছিল, দুজনে আত্মঘাতী হয়েছেন। তবে নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। পরে অবশ্য জানা যায়, বিধাননগর পুরসভায় মিউটেশন, লাইসেন্স, বিল্ডিং প্ল্যান পাস-সহ বিভিন্ন কাজের জন্য এজেন্ট হিসেবে কাজ করত এমন কয়েক জন, মিউটেশন করানোর নাম করে গোপা রায়ের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা নিয়েছিল তারা। কাজ না হওয়ায় সম্প্রতি টাকা ফেরত চান গোপা। এরপরই তাঁর কেষ্টপুরের ফ্ল্যাটে চড়াও হয়ে খুনের হুমকি দিতে শুরু করে ওই ৫ জন, এমনই অভিযোগ। চাপের মুখে পড়ে গত কাল বিষ খেয়ে আত্মহত্যা করেন গোপা ও তাঁর মেয়ে বছর ২৬-র সুদেষ্ণা। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন গোপার দাদা গৌতম দে। তার ভিত্তিতেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।  

আরও পড়ুন:'ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে', বিস্ফোরক সুকান্ত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget