এক্সপ্লোর

Durgapur Incident: 'মেয়েটি কথা বলার মতো নেই, দুর্গাপুর শহরের ক্ষেত্রে খুব বাজে ঘটনা ঘটল', নির্যাতিতার সঙ্গে দেখা ডেপুটি ম্যাজিস্ট্রেটের

West Bengal News: ওড়িশা থেকে এ রাজ্যে পড়তে আসা ডাক্তারির ছাত্রীকে দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে শোরগোল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আইকিউ সিটি হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর সঙ্গে কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
  • ক্যাম্পাসের কাছে বহিরাগতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে ডাক্তারি ছাত্রীর।
  • নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ, চলছে তদন্ত।
  • ঘটনায় সিপিএম বিক্ষোভ, ঘটনার দ্রুত শাস্তির দাবি।

হিন্দোল দে, দুর্গাপুর : দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। IQ সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযোগকারিণী পড়ুয়া। দীর্ঘক্ষণ নির্যাতিতার সঙ্গে কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়। নির্যাতিতার সঙ্গে কথা বলার পর বেরিয়ে তিনি বলেন, "যেটা আমি কথা বললাম...আমরা সবরকম সাপোর্ট দিচ্ছি। আমাদের ওসি-রা রয়েছেন। সারা রাত রয়েছেন। আশা করি, মেয়েটি সুস্থ হয়ে আবার এখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হার্ড অ্যান্ড ফাস্ট তদন্ত চলছে। কী হয়েছে ওঁরা তদন্ত চালাচ্ছেন। নিশ্চয়ই অ্যাকশন হবে। কিন্তু, এটা আমাদের দুর্গাপুর শহরের ক্ষেত্রে খুব বাজে একটা ঘটনা ঘটল। যেটা আমরা যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করব। আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছি। মেয়েটিকে সাপোর্ট দিচ্ছি। মেয়েটি কথা বলার মতো নেই। শারীরিকভাবে ওকে রয়েছেন। খাওয়া-দাওয়া করছেন।"

কী ঘটনা ?

ওড়িশা থেকে এ রাজ্যে পড়তে আসা ডাক্তারির ছাত্রীকে দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে শোরগোল। RG কর-কাণ্ডের ছায়া দেখা গেছে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে। ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। নির্যাতিতা দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন। ফেরার সময় ২-৩ জন যুবক রাস্তা আটকায়। ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে, নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকেও সন্দেহের বাইরে রাখছে না অভিযোগকারিণীর পরিবার। এই ঘটনায় নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় সিপিএম। প্রতিবাদে সরব হয়েছেন RG কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকরা।

ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এই ঘটনার পর ফের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে মিছিল করা হয়। এরপর নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ-অবস্থান শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেডিক্যাল কলেজে গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। নিন্দায় সরব হয়েছে RG কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকরা। Paschim Burdwan News

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget