এক্সপ্লোর

Dilip-Ajit Tussle : 'দরকার হলে তাঁকেও ঢোকাব, কেষ্টর কাছে পাঠাব', তৃণমূল বিধায়ককে আক্রমণ দিলীপের; কী বললেন অজিত ?

Paschim Medinipur : বঙ্গ রাজনীতিতে ফের কু’কথার ছড়াছড়ি। কখনও কখনও সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যক্তিগত আক্রমণেরও

বিশ্বজিত্‍ দাস, খড়গপুর : বাংলায় কুকথার জনক দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। পাল্টা, অজিত মাইতির বিরুদ্ধে, জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

বঙ্গ রাজনীতিতে ফের কু’কথার ছড়াছড়ি। কখনও কখনও সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যক্তিগত আক্রমণেরও। একদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল বিধায়ক তথা, জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি। 

কিন্তু কী নিয়ে এই বাগযুদ্ধের সূত্রপাত ?

সম্প্রতি খড়গপুর আইআইটিতে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। ঘটনায় খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন অজিত মাইতি। 

পশ্চিম মেদিনীপুর  তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি বলেন, ভারতবর্ষের ১১ নম্বর র‍্যাঙ্ক করা একটি ছাত্র খড়গপুর IIT’তে ভর্তি হয়েছে, সেই ছাত্রকে মেরে ফেলা হয়েছে। এটা ডিপ্রেশনের গল্প ফাঁদা হচ্ছে। কিন্তু জাস্ট ওঁকে খুন করা হয়েছে। আমার যেটা একশো ভাগ সন্দেহ, বিজেপির কোনও না কোনও স্তরের নেতা, এর সঙ্গে ইনভল্ভ আছে।

এদিন তাঁর উত্তর দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "বোঝেও না IIT, IIT’র আশপাশেও যায় না। কাটমানি ছাড়া কিছু বোঝে না।"

শুধু তা-ই নয়, তিনি আক্রমণ করে আরও বলেন, "TMC’র এমন ওঁচা নেতা মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরের বদনাম হয়ে যাচ্ছে। অজিত মাইতির মত কিছু গাম্বাট এখানকার নেতা হয়েছে, দেখলেই চোর চোর মনে হয় চেহারা।"

পাল্টা অজিত মাইতি বলেন, "বাংলায় যদি কুকথার জনক কেউ থাকে, তাঁর নাম দিলীপ ঘোষ। আসলে সবাই যত ওঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করে রাখুক, MP করে রাখুক, কিন্তু উনি যে অরিজিনালি খারাপ কথা বলার লোক, অশ্লীল কথা বলার লোক, উনি যে নিজে অসত্‍, এগুলো সব বেরিয়ে পড়ছে।"

অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, এই মালটা কত টাকা নিয়েছে জেলা পরিষদে চাকরি দেবে বলে সেসব তথ্য আমার কাছে আছে। দরকার হলে তাঁকেও একবার ঢোকাব, কেষ্টর কাছে পাঠাব।

খড়গপুর IIT’র ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন ; "বিজেপিতে আসুন", তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে আহ্বান সুভাষের

সেরা শিরোনাম

Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget