এক্সপ্লোর

Subhas Sarkar : "বিজেপিতে আসুন", তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে আহ্বান সুভাষের

Central Minister on CPIM : বাঁকুড়ার সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আহ্বান সুভাষ সরকারের

সিমলাপাল (বাঁকুড়া) : তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এবার সিপিএমকে আহ্বান জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। "যাঁরা সিপিএমের এখনও বসে আছেন, তাঁরা বিজেপিতে আসুন, সমাজের জন্য কাজ করুন। আর তৃণমূলেও যাঁরা চুরিতে নেই, তাঁরা সাহসে ভর করে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করুন।" বাঁকুড়ার (Bankura) সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এমনই আহ্বান জানালেন সুভাষ সরকার। 

সুজনের নিশানায় বিজেপি-তৃণমূল-

এনিয়ে বিজেপি নেতাকে জবাব দিতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, "ওঁর দলের কর্মীরাই, সুভাষ সরকারের কথাকে বিজেপির কথা বলে মান্যতা দেন না। ওঁর আহ্বান জানানোর কোনও মূল্য আছে বলে মনে করি না। তৃণমূলের ছাঁট মালদের নিয়ে বিজেপি তৈরি। আবার বিজেপির হয়ে জিতে আসার পর তাঁরাই তৃণমূলের নেতা অথবা তৃণমূলের সভাপতি। বনগাঁ জেলাতে তৃণমূলের সভাপতি, কিন্তু বিজেপি বিধায়ক। ফলে, তৃণমূলের ছাঁটমাল নিয়ে বিজেপি তৈরি। বিজেপি থেকে জিতে এসে তৃণমূলকে সাহায্য করেন। এটা সবাই জানেন। যদি তৃণমূলকে ঠেকাতে হয়, বিজেপিকে সাহায্য করলে তৃণমূল ঠেকবে না। বিজেপিকে সাহায্য করলে প্রকারান্তরে তৃণমূলেরই লাভ হবে। আবার তৃণমূলকে সাহায্য করলে বিজেপিরই লাভ হবে। মাঠে যদি ঘাস বেশি জন্মায় গরু লাফিয়ে আসবেই। ঘাস কাটতে হবে। তৃণমূলকে সাফা করলে, বিজেপি সাফা হবে। আমাদের কাজ, তৃণমূলকে সাফা করার মধ্যে দিয়ে বিজেপিকে সাফা করা। সারা দেশে বিজেপি যেমন বিপজ্জনক, পশ্চিমবঙ্গে তেমনই তৃণমূল।" 

এনিয়ে তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত জ্ঞান সুজনদা-র, কিন্তু সিপিএমটা কী করে সাফা হয়ে গেল ? এইটার ব্যাখ্যা খুঁজে পেলেই কিন্তু, গোটা রাজনীতিটা বোঝা হয়ে যায়। কাকে সাফা করছে ? আর সুভাষ সরকার যেটা বলছেন, সেটা বিজেপির সম্পূর্ণ দেউলিয়াপনা। এটা বিজেপির মুখ থেকে বারবার শোনা যাচ্ছে। কারণ, এরাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে বামেদের ভোট নিয়ে। তৃণমূলের ভোট কমছে না। সিপিএম রক্তশূন্য হয়ে যাচ্ছে, সেই শতাংশই চলে যাচ্ছে বিজেপির কাছে। এখন বিজেপি ভয় পাচ্ছে, তাদের যে ক্ষয়টা শুরু হচ্ছে তা নিয়ে। কারণ, ওদের তো একা লড়ার ক্ষমতা নেই। শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন ? পার্টি অফিসে শুভেন্দুর ঘুষ নেওয়া বিজেপি দেখিয়েছে। "

আরও পড়ুন ; রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না হওয়ায় সৌরভকে সভাপতি পদ ছাড়তে হয়, বিজেপিকে আক্রমণ কুণালের

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget