এক্সপ্লোর

BSNL : বকেয়া বাড়িভাড়া না দেওয়ায় তালা বন্ধ বিএসএনএল অফিস ! পোস্ট অফিসের পরিষেবা লাটে দাঁতনে

Post office Service : বিএসএনএল অফিস বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ইন্টারনেট পরিষেবায়। ৮ দিন ধরে পোস্ট অফিসের পরিষেবা পুরোপুরি বন্ধ

অমিত জানা, দাঁতন : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে (Datan) বকেয়া বাড়ি-ভাড়া না দেওয়ায় তালা বন্ধ বিএসএনএল অফিস (BSNL Office)। এর ফলে ৮ দিন ধরে পোস্ট অফিসে লিংক না থাকায় পুরোপুরি পরিষেবা বন্ধ। বিপাকে পড়েছেন বিএসএনএলের গ্রাহক থেকে পোস্ট অফিসের গ্রাহক।

২০০৪ সাল থেকে বকেয়া বিএসএনএল অফিসের বাড়ি ভাড়া ! আদালতের নির্দেশে তালা পড়েছে বিএসএনএল অফিসে। তার জেরে ৮ দিন ধরে পোস্ট অফিসে লিংক নেই, বন্ধ পরিষেবা। এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।

আরও পড়ুন ; প্রতিদ্ব্ন্দ্বীদের চিন্তা বাড়াল BSNL-এর এই প্ল্যান, ১৫০ টাকার কমে চলবে ৩০ দিন

১৯৭৫ সালে বিএসএনএল কর্তৃপক্ষ বাড়িটি অফিসের জন্য ভাড়া নেন দাঁতনের বাসিন্দা মৃত্যুঞ্জয় দাসের কাছ থেকে। বাড়িটির বর্তমান মালিক তাঁর আত্মীয় অম্লান মাইতি। বাড়ির মালিকের অভিযোগ, ২০০৪ সাল থেকে বিএসএনএল অফিসের কোনও ভাড়া না পাওয়ায় ২০১৫ সালে মেদিনীপুর আদালতের দারস্থ হন তিনি। 

আদালতের নির্দেশ-

২০১৯ সালে আদালত নির্দেশ দেয় তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে বিএসএনএল কর্তৃপক্ষকে অফিস ছেড়ে দিতে হবে। এরপরও বকেয়া না মেটানোয় গত ৫ অগাস্ট আদালত অবমাননার অভিযোগে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এদিকে বিএসএনএল অফিস বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ইন্টারনেট পরিষেবায়। ৮ দিন ধরে পোস্ট অফিসের পরিষেবা পুরোপুরি বন্ধ। দাঁতনের পোস্ট মাস্টার পিরু মুর্মু বলেন, লিঙ্ক না থাকার কারণে পাবলিককে পরিষেবা আমরা দিতে পারছি না। গ্রাহকদের হ্যারাসমেন্ট হচ্ছে। দিনে দিনে এসে ঘুরে যাচ্ছেন। স্থানীয়ভাবে খোঁজ নিলাম যে অফিস কোর্ট থেকে এসে লক করে দিয়ে গেছে। ওটা ওনাদের বিষয়। মেইল থেকে শুরু করে পার্সেল ডেলিভারি হচ্ছে না।

দাঁতনের বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল বলছেন, আমরা চার দিন ধরে আসছি। কোনও কাজ হচ্ছে না। সমস্যার মধ্যেই রয়েছি। টাকা তুলতেও পারছি না। লিংক সমস্যার কারণে প্রত্যেকদিন পোস্ট অফিস কর্তৃপক্ষ ঘুরাচ্ছেন। জিজ্ঞেস করলে পোস্ট অফিস কর্তৃপকে জানান আগামীকাল আসুন।

দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ। বেলদা বিএসএনএল এক্সচেঞ্জের আধিকারিক বিজ্ঞানরঞ্জন মাইতি বলেন, গত শুক্রবার থেকে বন্ধ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে, শীঘ্রই সমাধান হয়ে যাবে।

দাঁতনে বিএসএনএল অফিস এক সপ্তাহ বেশি সময় ধরে তালা বন্ধ। কবে তালা খুলে বিএসএনএল পরিষেবা স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget