এক্সপ্লোর

Paschim Medinipur News: রাস্তায় বেরোতেই পিষে দিল ট্রাক, মর্মান্তিক মৃত্যু খুদে স্কুলপড়ুয়ার

Paschim Medinipur Update: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক খুদের। আর তা ঘিরেই রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল চন্দ্রকোনা।

সোমনাথ দাস, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক খুদের।  আর তা ঘিরেই রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই এলাকা। সেখানেই এ দিন দুর্ঘটনাটি ঘটে। 

কীভাবে ঘটল দুর্ঘটনা?
এদিন দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে সে প্রথম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের নাম শুভজিৎ। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে স্কুল।  স্থানীয় বাসিন্দাদের সূত্রে দাবি, এ দিন দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র  শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। রাজ্য সড়কের পাশেই রয়েছে ওই স্কুল। স্কুল থেকে বেরিয়ে হঠাৎ রাস্তার উপর উঠে আসে ওই ছাত্র। তখন রাস্তা দিয়ে বালির লরি যাচ্ছিল। অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল লরিটি। সেই লরির ধাক্কায় ছিটকে পড়ে ওই খুদে স্কুল ছাত্র।

এলাকায় চরম উত্তেজনা
দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এলাকায় আসে পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশ দ্রুত রাস্তা থেকে দেহ তুলে নিয়ে চলে যায়। তারপরেই বেড়ে যায় ক্ষোভের মাত্রা। পুলিশের দিকে ধেয়ে যায় এলাকার বাসিন্দাদের একাংশষ মারমুখী জনতাকে দেখে প্রথমে পিছু হঠে পুলিশ। কোনওভাবেই উত্তেজনা সামাল দিতে না পেরে পরে পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ।

কেন ক্ষুব্ধ বাসিন্দারা?
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় ব্যস্ত রাজ্য সড়কের পাশেই রয়েছে স্কুল। একাধিক পড়ুয়া রয়েছে ওই স্কুলে। কিন্তু কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই। বারবার বলেও এলাকায় পুলিশ কোনও ব্যারিকেড বসায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই কারণেই বেলাগাম গতিতে চলে ট্রাকগুলি। সেরকমই একটি ট্রাকের ধাক্কায় এদিন ওই খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছে।  গুরুত্বপূর্ণ এলাকায় কেন পুলিশ নজরদারি চালায়নি সেই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গাড়ির গতি কমানোর জন্য কেন কোনও বাম্পার বসানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। 

এদিন ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ চলে এলাকায়। রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ অবরোধও চলে। বাসিন্দাদের দাবি, এদিনের দুর্ঘটনার পিছনে পুলিশের উদাসীনতা যেমন রয়েছে, তেমনই স্কুল কর্তৃপক্ষেরও দায় রয়েছে। ব্যস্ত রাস্তার পাশে স্কুল, তবুও কেন পড়ুয়াদের উপর নজর রাখেনি স্কুল? সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম-সহ একাধিক জেলায় থেকে উদ্ধার বোমা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমার, এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, জারি গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, জারি গুন্ডাদমন আইন
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget