এক্সপ্লোর

Bomb Rescued: মুর্শিদাবাদ, পশ্চিমমেদিনীপুর, বীরভূম-সহ একাধিক জেলায় থেকে উদ্ধার বোমা

রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় বোমা, অস্ত্র উদ্ধারে পুলিশি তত্পরতা চোখে পড়ল এদিন। বীরভূমের মাড়গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ৬০টি তাজা বোমা।

মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বোমা উদ্ধারে জেলায় জেলায় পুলিশের তত্পরতা। তার মধ্যেই কোচবিহারের তুফানগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগ, গতকাল রাতে চিলাখানা ২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বাসুদেব রায়ের বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আতঙ্কে ঘরবন্দি ছিল যুব তৃণমূল নেতার পরিবার। সকালে বাড়ির সামনে বোমার টুকরো, সুতলি পড়ে থাকতে দেখা যায়। পরে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে। ডাম্পারে মাটি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোল চলছে। তার জেরেই বোমাবাজি বলে যুব তৃণমূল নেতার আশঙ্কা। 

রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় বোমা, অস্ত্র উদ্ধারে পুলিশি তত্পরতা চোখে পড়ল এদিন। বীরভূমের মাড়গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ৬০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ছোট ডাঙাল গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামের সেচ খালের ধারে ৬টি জার উদ্ধার হয়। জারের মধ্যে মেলে তাজা বোমা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 

আরও পড়ুন: Rampurhat Fire: ‘বিজেপি-র দুই ভাই, ইডি আর সিবিআই’, বগটুইকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকে কটাক্ষ কুণালের


পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও উদ্ধার বোমা। আজ ভোরে ধলহারা বরডাঙা এলাকায় ফাঁকা জমি থেকে শ’ খানেক বোমা উদ্ধার করে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাজুড়ে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

মুর্শিদাবাদের জঙ্গিপুরেও উদ্ধার তাজা বোমা। আজ সকালে ৩ নম্বর ওয়ার্ডের রহমানপুর এলাকায় বাঁশবাগানের মধ্যে ২ বালতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মোট ১৪টি বোমা মেলে। পরে গঙ্গার ধারে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

উত্তর ২৪ পরগনার শ্যামনগরেও পুলিশি অভিযান। গতকাল রাতে স্থানীয় একটি ক্লাবের মাঠ থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। 

 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget