এক্সপ্লোর

Dilip Ghosh: 'কোথায় নেতাজি, আর কোথায় পেঁয়াজি', মোদির সঙ্গে তুলনা, মমতাকে কটাক্ষ দিলীপের

Modi vs Mamata: রবিবার মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন দিলীপ।

খড়্গপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উৎসবের আমেজ বিজেপি-তে (BJP)। সেই আবহেই মোদিরকে প্রশংসায় ভরিয়ে দিলেন দলের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মোদি দুর্নীতি রুখে দেখিয়ে দিয়েছেন, সন্ত্রাস বন্ধ করে দেখিয়ে দিয়েছেন বলে দাবি করলেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গেও তুলনা টানলেন মোদির। বোঝালেন দুই রাজনীতিকের মধ্যেকার পার্থক্য।

রবিবার মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন দিলীপ। দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে তাঁকে বলতে শোনা যায়, "দুনিয়ার নেতারা মোদির সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন। ছুটে ছুটে আসছেন বিশ্বের নানা প্রান্ত থেকে। আজকের ভারত, নতুন ভারত কী, দেখিয়ে দিয়েছেন। সবক'টা নেতার গলায় গামছা দিয়েছেন। গামছা পরিয়েছেন, খাদির কাপড় পরিয়েছেন, যা কিনা গাঁধীজির প্রতীক...সমস্ত নেতাদের খালি পায়ে হাঁটিয়ে রাজঘাটে নিয়ে গিয়ে গাঁধীকে সম্মান জানাতে।"

মমতার সঙ্গে তুলনা টেনে বলেন, "এই হচ্ছেন নরেন্দ্র মোদি। আপনি ছুটে লোকের কাছে যান, আর সারা দুনিয়ার লোক ওঁর কাছে ছুটে আসেন। কোথায় নেতাজি, আর কোথায় পেঁয়াজি। কোথায় মাইকেল, আর কোথায় সাইকেল। এই যে চলছে, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, কে কোথায় রয়েছেন। এর পর  লড়তে যাবেন মোদির সঙ্গে?"

আরও পড়ুন: Vishwakarma Yojana: জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের

ক্ষমতায় আসার পর মোদি অসাধ্য সাধন করে দেখিয়েছেন বলেও এদিন দাবি করেন দিলীপ। তাঁর বক্তব্য, "নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের সেবা করে চলেছেন মোদি। দুর্নীতি বন্ধ করে দেখিয়েছেন। সন্ত্রাস বন্ধ করেছেন। ঠিক করেছেন দেশের আইন-কানুন। কেমন বিশ্বের নেতারা ছুটে ছুটে আসছিলেন ওঁর সঙ্গে হাত মেলাতে!"

এদিন ফের পুলিশকেও নিশানা করেন দিলীপ। পুলিশ সুপারের বাড়ি এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন। তাঁর নিশানায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, যিনি আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ছিলেন।  ভারতী ঘোষ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন, খড়গপুরের CME-গেট এলাকায় পুলিশ সুপারের অফিস তৈরি হয়েছিল। ভারতী ঘোষ চলে যাওয়ার পর থেকে বন্ধই ছিল এই অফিস। সম্প্রতি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সিদ্ধান্ত নেন, মেদিনীপুরের পাশাপাশি খড়গপুরেও তিনি অফিস করবেন।

সেই মতো, খড়গপুরের CME-গেট এলাকার এই অফিস ফের চালু করা হয়েছে। সপ্তাহে তিন-চারদিন, দুপুরের পরে, ওই অফিসেই বসছেন পুলিশ সুপার। আর সেই বিষয়টির সঙ্গে খড়গপুরের প্রেমবাজারের সভা থেকে রাজনীতির যোগসূত্রের অভিযোগে পুলিশকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget