এক্সপ্লোর

Vishwakarma Yojana: জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের

WB Government: রবিবার এই 'বিশ্বকর্মা প্রকল্পে'র সূচনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতাতেও। সেখানে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে অভিযোগ।

কলকাতা: নিজের জন্মদিনে 'বিশ্বকর্মা প্রকল্পে'র (Vishwakarma Yojana) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (Narendra Modi)। এর আওতায় দরিদ্র মানুষের দারুশিল্পী, মৃৎশিল্পী, লৌহশিল্পী, স্বর্ণকারদের প্রশিক্ষণ, ভাতা দেওয়ার পাশাপাশি ব্যবসায় অর্থসাহায্য়ের ঘোষণা করা হয়েছে। সেই নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই এবার বাংলার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রী মন্ত্রী আরকে সিংহ। বাংলার তরফে মোদির ওই অনুষ্ঠানে কেউ কেন হাজির ছিলেন না, প্রশ্ন তুললেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। (TMC)

রবিবার এই 'বিশ্বকর্মা প্রকল্পে'র সূচনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতাতেও। সেখানে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। সেই নিয়ে সংবাদমাধ্যমে এদিন বাংলার তীব্র সমালোচনা করেন আরকে সিংহ। তিনি বলেন, "এই নতুন প্রকল্প নিয়ে তৎপর হওয়া উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু আজকের অনুষ্ঠানে রাজ্যের কোনও প্রতিনিধিই নেই। নিজেদের কর্তব্য পালন করছে না রাজ্য সরকার। আমজনতার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া উচিত রাজ্যের। প্রকল্পের খরচ বহন করবে কেন্দ্র, রাজ্যকে কোনও খরচ করতে হবে না। রাজ্য সরকার না চাইলেও আমজনতা এই প্রকল্পের সুবিধা পাবে।"

এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তাঁর বক্তব্য, "প্রথম কথা, কেন্দ্রের চেয়ে অনেক বেশি ভাল প্রকল্প আমাদের আছে। বেটি বাঁচাওয়ের যে বাজেট, তার চেয়ে অনেক বেশি বাজেট আমাদের কন্যাশ্রী প্রকল্পের। আয়ুষ্মান ভারতকে চেয়ে ১০০ গুণ ভাল প্রকল্প স্বাস্থ্য সাথী। লক্ষ্মী ভাণ্ডার থেকে কৃষকদের যে প্রকল্প করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের চেয়ে অনেক ভাল। আর যে প্রকল্পে সত্যিই কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন, তার টাকা আটকে রেখেে। বিজেপি শাসিত রাজ্যের চেয়ে ভাল পারফর্ম করা সত্ত্বেও ১০০ দিনের কাজের মতো প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে।"

আরও পড়ুন: Dilip Ghosh: 'কোথায় নেতাজি, আর কোথায় পেঁয়াজি', মোদির সঙ্গে তুলনা, মমতাকে কটাক্ষ দিলীপের

১৭ সেপ্টেম্বর জন্মদিন মোদির। আগামী বছর লোকসভা নির্বাচনও এগিয়ে আসছে। তার আগে, রবিবার 'বিশ্বকর্মা প্রকল্পে'র সূচনা করলেন তিনি। এর আওতায়, ছুতোর, কুমোর, কামার, মৃৎশিল্পী, মুচি সকলেই লাভবান হবেন বলে জানিয়েছেন তিনি। বলেন, "ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে আজ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আরম্ভ হল। যোজনায় ১৮-এ আলাদা আলাদা ক্ষেত্রের বিশ্বকর্মা সাথীদের ফোকাস করা হচ্ছে। ছুতোর, কামার, কারিগর, স্য়াঁকরা, কুমো়র, মূর্তিকার, মুচি, রাজমিস্ত্রি, ধোপা, দর্জি, নৌকা তৈরি, জাল তৈরির কারিগর, সকলকে শামিল করা হয়েছে।"

মোদি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায়, প্রথমে শ্রমিকদের ১৫ দিনের জন্য় প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সময়, প্রতিদিন শ্রমিকদের ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে কেন্দ্রের তরফে। দ্বিতীয় দফায় দেওয়া হবে সাত দিনের ট্রেনিং। প্রতিটি ব্লকে প্রশিক্ষণ শিবিরের ব্য়বস্থা করা হবে। এর পর, টুল-কিট কেনার জন্য় দেওয়া হবে, ১৫ হাজার টাকা করে অর্থ সাহায্য়। ব্যবসা শুরু করতে বিনা গ্য়ারান্টিতে ৩ লক্ষ টাকা ঋণও মিলবে। প্রথম দফায় দেওয়া হবে, ১ লক্ষ। সেটি পরিশোধ করে দিলে, দেওয়া হবে, বাকি ২ লক্ষ টাকা ঋণ। লোকসভা নির্বাচনের আগে ভোটের ঝুলি ভরতেই জন্মদিনে মোদির এই ঘোষণা বলে দাবি বিরোধীদের। এটিও এক ধরনের 'জুমলা' বলে দাবি কংগ্রেসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget