এক্সপ্লোর

Paschim Medinipur: জানালা ভেঙে বাড়িতে ঢুকে গুলি চালাল প্রতিবেশী, আহত ১

Kharadpur Shootout: পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে অভিযুক্ত। তার মধ্যে একটি গুলি গিয়ে লাগে বাড়ির দেওয়ালে। কিন্তু বাকি চারটে গুলিই লাগে সুনীল গুপ্তার।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: জানালা ভেঙে বাড়িতে ঢুকে গুলি চালাল এক প্রতিবেশী। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

প্রতিবেশীকে গুলি আর এক প্রতিবেশীর-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় হাওয়াতে একটি মোটর সাইকেল পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকার বাসিন্দা সুনীল গুপ্তার পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী ছোটু সিংহর পরিবারের গোলমাল তৈরি হয়। দুই পরিবারের মধ্যে তুমুল বচসা হয়। খড়গপুর টাউন থানায় দুই পরিবারই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানায়। সুনীল গুপ্তার পরিবার অভিযোগ জানিয়েছে যে, গতকাল প্রায় রাত আড়াইটে নাগাদ হঠাৎ প্রতিবেশী ছোটু সিংহ সহ প্রায় ৪০ জন তাঁদের বাড়ির জানালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। আর ঢুকে পড়েই সুনীল গুপ্তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে অভিযুক্ত। তার মধ্যে একটি গুলি গিয়ে লাগে বাড়ির দেওয়ালে। কিন্তু বাকি চারটে গুলিই লাগে সুনীল গুপ্তার। শুধু গুলি করাই নয়, আহতর পরিবারের সদস্যদেরকেও মারধরের অভিযোগ উঠেছে ছোটু সিংহের বিরুদ্ধে।

আরও পড়ুন - Paschim Medinipur News: দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, ইস্তফা খড়গপুর হাসপাতালের আধিকারিকের

জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় সুনীল গুপ্তাকে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। গুরুতর আহত অবস্থায় সেখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। খড়গপুর টাউন থানার (Kharagpur Police Station) পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুই প্রতিবেশীর মধ্যে বচসার ফলে গুলি ছোঁড়ার কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget