এক্সপ্লোর

Paschim Medinipur News: দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, ইস্তফা খড়গপুর হাসপাতালের আধিকারিকের

Kharagpur News: রাজনৈতিক চাপে কাজ না করতে দেওয়ার অভিযোগ।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর মহকুমা হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের ইস্তফা। রাজনৈতিক চাপে কাজ করতে দেওয়া হচ্ছে না। হাসপাতালে দুর্নীতি হচ্ছে বলে পদত্যাগ পত্রে দাবি ওই ব্যক্তির। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

রাজনৈতিক চাপে কাজ না করতে দেওয়ার অভিযোগ

রাজনৈতিক চাপে কাজ না করতে দেওয়ার অভিযোগ।  হাসপাতালে দুর্নীতি (Allegation of Corruption) হচ্ছে বলে বিস্ফোরক দাবি। আর এই জোড়া অভিযোগকে সামনে এনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পদত্যাগপত্র পাঠালেন খড়গপুর মহকুমা হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার নুরুল ইসলাম (Kharagpur Hospital)। 

গত মাসের ২০ তারিখ সিএমওএইচের অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন নুরুল ইসলাম। তাঁর অভিযোগ, গত বছরের ডিসেম্বরে এই হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক চাপে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের গ্রুপ ডি কর্মীদের ডিউটি রোস্টার তাঁকে হস্তান্তরিত করা হয়নি। 

অভিযোগ, গ্রুপ ডি কর্মীদের ডিউটি রোস্টার করেন ওই পদেরই মন্টু শিট নামে এক ব্যক্তি। আর এখানেই কর্মী কম দেখিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের এনে টাকা তোলা হয় বলে ইস্তফাপত্রে দাবি করেছেন নুরুল ইসলাম। 

আরও পড়ুন: Kumortuli News: অতিমারির খরা কাটিয়ে আশার আলো, বিদেশ থেকে আসছে প্রতিমার বরাত, চরম ব্যস্ততা কুমোরটুলিতে

খড়গপুর মহকুমা হাসপাতালের পদত্যাগী ফেসিলিটি ম্যানেজার নুরুল ইসলাম বলেন, "ফেডারেশনের নাম করে মা মাটি মানুষের সরকারকে বদনাম করা হচ্ছে। আমাকে যখন কাজ করতেই দেওয়া হচ্ছে না, তখন বসে বসে বেতন নেব কেন? দুর্নীতির সঙ্গে আপস করিনি।"

যদিও এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মী (Paschim Medinipur News)। অভিযোগ অস্বীকার করেছে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। খড়গপুর মহকুমা হাসপাতালের গ্রুপ ডি কর্মী মন্টু শিট বলেন, "আমি গ্রুপ ডি স্টাফ। আমি যা বলার সেটা সুপারকেই বলেছি।"

রোগী কল্যাণ সমিতি, খড়গপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে বলেন, "রাজনৈতিক চাপের কোনও বিষয় নেই। আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আর আমিই বিষয়টি জানি না।"

তুঙ্গে রাজনৈতিক তরজা

এই ঘটনায় তুঙ্গে বিজেপি-তৃণমূল চাপানউতোর। পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি-র সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, "এরকম দুর্নীতি সব জায়গায় হয়। আমরা তো কবে থেকেই বলে আসছি। এই দুর্নীতি কালীঘাট পর্যন্ত ছড়িয়ে আছে।"

পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, "সব কিছু নিয়েই রাজনীতি করেছে বিজেপি। বিষয়টি খতিয়ে দেখা দরকার।" পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ ভুবনচনদ্র হাঁসদা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget