এক্সপ্লোর

Pingla News: টিউশন ফি দিতে বাড়ির বাইরে, পিংলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী

Paschim Medinipur News: মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তৃতীয় বর্ষের বাংলা অনার্সের ছাত্রী। শনিবার বিকেলে টিউশন ফি জমা দিতে বাড়ি থেকে বেরোন।

আবির দত্ত, পিংলা: দশমীর দিন পাকা দেখা হয়েছিল। কালীপুজোর পর বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। তার আগেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল এক তরুণীকে। টিউশন ফি জমা দিতে বেরিয়েছিলেন ওই তরুণী। পরে পিংলার মুণ্ডুমারী অঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মাথায় আঘাত পেয়েছেন তিনি। পিংলা, মেদিনীপুর, এসএসকেএম-এর পর এনআরএস-এ ভর্তি করা হয়েছে ওই তরুণীকে। 

পিংলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, মাথায়  গুরুতর আঘাত

ওই তরুণীকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পিংলা (Pingla News) থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবারের লোকজন। কী কারণে তাঁকে গাড়িতে তোলা হয়েছিল গাড়িতে, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি এক সপ্তাহ আগে এক পরিচিতের কাছ থেকে ওই তরুণীর ফোন নম্বর চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

মেয়েটির বাবা জানিয়েছেন, মেয়েকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছেন তিনি। দোষী ব্যক্তির কঠোর শাস্তি হোক, দাবি তুলেছেন তিনি। তরুণীর হবু স্বামী জানান, অভিযুক্ত মেয়েটির উপর নজরদারি চালাতেন। তবে টিউশন ফি জমা দিতে যাওয়া তরুণীর এমন পরিণতি হল কী করে, এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: Humayun Kabir : "৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তৃতীয় বর্ষের বাংলা অনার্সের ছাত্রী। শনিবার বিকেলে টিউশন ফি জমা দিতে বাড়ি থেকে বেরোন। তার পর থেকে খোঁজ মিলছিল না। রাতের দিকে পুলিশের তরফে যোগাযোগ করা হয় বাড়িতে। যানা যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে। 

পুলিশের ফোন পেয়ে এর পর তড়িঘড়ি ছুটে যান বাড়ির লোকজন। ওই তরুণীকে প্রথমে পিংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়  করে। তার পর মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে কলকাতার এসএসকেএম-এ রেফার করা হয়। সেখানে আনার পর এনআরএস-এ ভর্তি করা হয় ওই তরুণীকে। এই মুহূর্তে এনআরএস-এই চিকিৎসাধীন ওই তরুণী। তাঁর অস্ত্রোপচার চলছে।

মেয়েটির উপর নজর রাখছিলেন এক যুবক!

এই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। ধৃত ব্যক্তিই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ওই তরুণীকে তিনি পছন্দ করতেন বলে জানা গিয়েছে। একজনের কাছ থেকে ওই তরুণীর নম্বরও চান কিছুদিন আগে। গাড়িতে অন্য কেউ ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মাথায় আঘাত পেয়ে এই মুহূর্তে বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই ওই তরুণী। তিনি সুস্থ হয়ে উঠলে, রহস্য স্পষ্ট হবে বলে আশাবাদী পুলিশ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget