এক্সপ্লোর

Humayun Kabir : "৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

TMC MLA Warns : ভরতপুর বিধানসভা কেন্দ্রে দলের খোলনলচে পাল্টে ফেলার কথা বলেন তিনি

ভরতপুর(মুর্শিদাবাদ) : বিজয়া সম্মিলনীতে নাম না করে দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীরের (Humayun Kabir)। ভরতপুর (Bharatpur) বিধানসভা কেন্দ্রে দলের খোলনলচে পাল্টে ফেলার হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল সালারে ওই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ২০১১-য় জিতে আসা ৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব। পুরনো ২৫ শতাংশকে রেখে ৭৫ শতাংশ নতুন মুখ আনব। সেই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ফল ভুগতে হবে। হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। কিন্তু, বিধায়কের নিশানায় কারা ? তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। রাজ্য নেতৃত্বের ঘাড়েই দায় ঠেলেছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

দলের একাংশকে নিশানা-

শনিবার নিজের বিধানসভা কেন্দ্রের সালারে বিজয়া সম্মিলনীতে অংশ নিয়েছিলেন হুমায়ুন কবির। সেখানেই দলের একাংশকে নিশানা করে, একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বলেন, "অনেক রথি মহারথী সেদিন অধীর চৌধুরীর বিরুদ্ধে ছিল। আর আজকে যারা তৃণমূলের অনেক বাঘ ভাল্লুক হয়েছেন, সেদিন আমি অধীর চৌধুরীর কাছে ছিলাম। আমরা ২০০৫ সাল থেকে ২০১২ সালের ২০ নভেম্বর পর্যন্ত, কংগ্রেসের প্রথম একাদশের সদস্য ছিলাম। অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য ছিলাম। আর আজকে যারা আমাদের ঘাড়ের মাথার চুল চেপে ধরে নাচছেন তাঁরা সেদিনকে  তৃতীয় বেঞ্চে বসতেন।" তাঁর এই মন্তব্য ঘিরে জেলার রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, গত মাসেই হুমায়ুন কবিরের নেতৃত্বে ভরতপুর থানা ঘেরা করে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীদের একাংশ। রাজ্য সরকার ব্যবস্থা না নিলে, তিনিই পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক।

থানা লাগোয়া জমিতে বেআইনিভাবে নির্মাণ করাচ্ছেন ওসি রাজু মুখোপাধ্যায়। এই অভিযোগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে, ভরতপুর থানায় চড়াও হন শয়ে শয়ে দলীয় কর্মী-সমর্থক। থানার গেট আটকে চেয়ার পেতে বসে পড়েন খোদ বিধায়ক। তৈরি হয় তুলকালাম পরিস্থিতি । এই পরিস্থিতিতে বিধানসভায় এসেও ওসি-র বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক। বলেন, OC রাজু মুখোপাধ্যায়, বিভিন্নভাবে তিনি... যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছিলেন, ইসকে বার ২০০ পার, তেমনি উনিও (ভরতপুর থানার OC) ওখানে গিয়ে বলছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবেন না, তৃতীয়বারের জন্য সরকার গড়তে পারবেন না। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। অনেকবার SP’কে বলা হয়েছে, SP কোনও কর্ণপাত করেননি।

যদিও তৃণমূল বিধায়কের এইভাবে বারবার ওসি-কে নিশানা করা নিয়ে, কোনও মন্তব্য করতে চাননি মুর্শিদাবাদের পুলিশ সুপার।

আরও পড়ুন ; পুরসভা দখলের প্রতিজ্ঞা করতে গিয়ে ভোটারদের হুমকি! ফের বিতর্কে হুমায়ুন কবীর

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget