এক্সপ্লোর

Paschim Medinipur News : ভোটে জিতল তৃণমূল, বাজি ফাটিয়ে উচ্ছ্বাস দেখাল বিজেপি !

Daspur Cooperative Election : তৃণমূলের বিজয় মিছিলের পাশেই দলীয় পতাকা নিয়ে বাজি ফাটাতে শুরু করেন  বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান !               

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: জয় ঘাসফুল শিবিরের আর উচ্ছ্বাস পদ্মশিবিরে ! এমন দুর্লভ দৃশ্যের সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর। তৃণমূলের জয়ের পর গেরুয়া পতাকা, আবির , বাজি নিয়ে বর্ণাঢ্য মিছিল বেরোল দাসপুরে। কিন্তু কেন এমন উদযাপন? অবাক তৃণমূলও। 

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরের ঘটনা। সমবায় সমিতি ভোটে সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু রবিবার দেখা গেল অদ্ভুত ছবি। তৃণমূলের জয় ঘোষণা উৎসাহের সঙ্গে দলীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি ! সঙ্গে দেওয়া হয় দলীয় স্লোগান।  সঙ্গে ফটানো হয় বাজিও। বিজেপি কর্মী সমর্থকদের উদযাপন দেখে তাজ্জব সকলে।                

 পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর শহিদ প্রদ্যুৎ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে ছিল সমবায় সমিতির নির্বাচন । এই সমবায়ের ভোট হয় ৬২টি আসনে। ৬২ টি আসনেই জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই জয় লাভের পর বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই সময় দেখা যায়, অন্য এক চিত্র। তৃণমূলের বিজয় মিছিলের পাশেই দলীয় পতাকা নিয়ে বাজি ফাটাতে শুরু করেন  বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান !                      

তৃণমূল জয়লাভ করলেও কেন উৎসাহ বিজেপি কর্মীদের? সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিজেপি নেতারা বলেন,  'দীর্ঘ দিন ভোট হয়নি এই সমবায় সমিতিতে, আমরা প্রথম ভোটে অংশগ্রহণ করলাম । আমাদের ভোটের মার্জিনও ভালোই। আমরা পরাজিত হয়েছি সব কটা আসনেই। কিন্তু ভোটে যে অংশগ্রহণ করেছি, সেই খুশিতেই আমাদের কর্মী সমর্থকেরা আনন্দ করছেন। স্লোগান দিতে দিতে পতাকা নিয়ে বাজি ফাটাচ্ছি তাই । '

বিজেপির এই কাণ্ড দেখে কী বলল ঘাসফুল শিবিরের লোকজন? স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, 'এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের জন্যই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে । আগামী দিনে আরও উন্নয়ন করার চেষ্টা করব আমরা । ' কিন্তু বিজেপির বাজি ফাটানোর বিষয়কে  হলেও এড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস।                 

আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget