এক্সপ্লোর

Dev: দাসপুরে ভস্মীভূত কারখানা পরিদর্শন, প্রশাসনিক সাহায্যের আশ্বাস ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের

Pashchim Medinipur: মঙ্গলবার রাতে লাগা আগুন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জ্বলেছে। বৃহস্পতিবার দাসপুরের ভস্মীভূত কারখানা পরিদর্শন করলেন দেব।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ঘাটাল (Ghatal) থেকে ফের তৃণমূলের হয় ভোটে লড়বেন তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। বৃহস্পতিবার তার আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শন করলেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী। কারখানা চালু করতে সবরকমের প্রশাসনিক সাহায্য় ও চালু না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। 

ঘাটালে ভোটের প্রচারে দেব, করলেন দাসপুরে ভস্মীভূত কারখানা পরিদর্শন

মঙ্গলবার রাতে লাগা আগুন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জ্বলেছে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও দাসপুরের রসিকগঞ্জের ওই ধূপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবীকা অনিশ্চিত হয়ে পড়েছে শ্রমিকদের। এই পরিস্থিতিতে এদিন ভস্মীভূত কারখানা পরিদর্শন করেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। অগ্নিকাণ্ডের পরেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিন ভস্মীভূত কারখানা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন দেব।

দেব এদিন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের বলেন, 'কাল সকালে যখন আগুন লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে ও অভিষেকের সঙ্গে যোগাযোগে ছিলাম। আমরা তো কেউ জানি না কীভাবে আগুনটা লাগল। সেটার তদন্ত হবে।'

কারখানা দ্রুত চালু করতে প্রশাসনিক সাহায্য়ের আশ্বাসও দিলেন ঘাটালের সাংসদ ও তৃণমূল প্রার্থী। এই ফ্যাক্টরিটা যেন দ্রুত পুরো দমে শুরু হতে পারে সেটার ক্ষেত্রে যতরকমের প্রশাসনিক সাহায্য লাগবে তা প্রশাসন করবে। যতদিন না ফ্যাক্টরি চালু হচ্ছে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কর্মীদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

দাসপুরের ভস্মীভূত ধূপ কারখানায় গিয়ে প্রশাসনিক সাহায্য় ও শ্রমিকদের অর্থ সাহায্য়ের আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলের দিকে ঘাটালে প্রচারে নামেন দেব। হাতে দলীয় পতাকা নিয়ে, কর্মী সমর্থকদের সঙ্গে করে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ঠেলে তাঁকে এগিয়ে যেতে দেখা যায়। প্রিয় তারকাকে দেখতে জনস্রোত বয়ে যায়।

আরও পড়ুন: Salman Khan: কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ'-এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 'ভুল' করে ফেললেন সলমন খান

মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে এই কারখানায়। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। প্রথমে টহলরত দাসপুর থানার পুলিশের নজরে আসে। পরে দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, এই ধূপ কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৩০০ জন। কারখানা থেকে কাঁচামাল নিয়ে গিয়ে বাড়িতে ধূপ তৈরি করেন, এমন প্রত্যক্ষ শ্রমিকের সংখ্যা কয়েক হাজার। গভীর রাতে কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ে দিশাহারা সেই সব শ্রমিকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে নাকি বিরাট পদক্ষেপ করেছে পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের!
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে নাকি বিরাট পদক্ষেপ করেছে পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের!
News Live Updates: ভোটের আগে টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত। উদ্ধার ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা
ভোটের আগে টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত। উদ্ধার ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা
Kolkata Airport: ইন্ডিগোর বিমানে ধাক্কা মারল SUV গাড়ি, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা
ইন্ডিগোর বিমানে ধাক্কা মারল SUV গাড়ি, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা
Sange Suman Poll : বিচারাধীন তালিকা থেকে বাদ ২৭ লক্ষেরও বেশি, শীর্ষে মুর্শিদাবাদ ; POLL বলছে এই দলের বেশি ক্ষতি...
বিচারাধীন তালিকা থেকে বাদ ২৭ লক্ষেরও বেশি, শীর্ষে মুর্শিদাবাদ ; POLL বলছে এই দলের বেশি ক্ষতি...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget