এক্সপ্লোর

Salman Khan: কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ'-এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 'ভুল' করে ফেললেন সলমন খান

Laapataa Ladies: সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ'। তবে এটি তাঁর পরিচালনায় প্রথম ছবি নয়। এদিকে এই ছবি দেখে আপ্লুত অভিনেতা সলমন খান। এক্স হ্যান্ডলে করলেন ভূয়সী প্রশংসা।

নয়াদিল্লি: কিরণ রাওয়ের (Kiran Rao) সাম্প্রতিক ছবি 'লাপতা লেডিজ' (Laaptaa Ladies) রিভিউ করতে গিয়ে বিপাকে সলমন খান (Salman Khan)। অনুরাগীরা রীতিমতো 'ক্লাস' নিলেন ভাইজানের। সোশ্যাল মিডিয়ায় পরিচালিকার 'ডেবিউ কাজ' (directorial debut) বলতেই সলমনকে শুধরে দিলেন নেটিজেনরা। ছোট্ট ভুল করে ফেলেছেন সলমন!

কিরণের সিনেমার প্রশংসা করতে গিয়ে 'ছোট্ট ভুল' সলমনের

সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ'। তবে এটি তাঁর পরিচালনায় প্রথম ছবি নয়। এদিকে এই ছবি দেখে আপ্লুত অভিনেতা সলমন খান। এক্স হ্যান্ডলে করলেন ভূয়সী প্রশংসা। কিন্তু সেখানেই ভুল করে ফেললেন তিনি। বলে বসলেন, এটি নাকি কিরণের 'ডেবিউ' পরিচালনা। যদিও পরে সেই পোস্ট মুছে নতুন করে পোস্ট করেন অভিনেতা। 

বুধবার প্রথমে একটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'এইমাত্র কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' দেখলাম। বাহ্ বাহ্ কিরণ। আমি ও আমার বাবা ভীষণভাবে উপভোগ করেছি ছবিটা। পরিচালক হিসেবে তোমার ডেবিউ ছবির জন্য শুভেচ্ছা, দারুণ কাজ। আমার সঙ্গে কবে কাজ করবে?' এই পোস্ট হতেই নেটিজেনদের একাংশ তাঁকে মনে করিয়ে দেন যে প্রায় ১৪ বছর আগে কিরণ রাও পরিচালনায় ডেবিউ করে ফেলেছেন। ২০১০ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'ধোবি ঘাট'। যদিও এই পোস্ট এরপর অভিনেতা মুছে দেন। ফের পোস্ট করে বাদ দেন 'ডেবিউ ডিরেক্টর' অংশ। 

Image

 

২০১০ সালে বলিউডে পরিচালনার সফর শুরু করেন কিরণ রাও। প্রতীক বব্বর অভিনয় করেছিলেন সেই ছবিতে। নাম 'ধোবি ঘাট'। উল্লেখ্য, আমির খান আয়োজিত সেই ছবির এক উদযাপনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। একাধিক অনুরাগী সেই অনুষ্ঠানে কিরণ, আমিরের সঙ্গে তোলা সলমনের ছবি পোস্ট করে তাঁকে মনে করিয়ে দেন 'ধোবি ঘাট'-এর কথা। 

আরও পড়ুন: SRK-Ed Sheeran: দু'বাহু ছড়িয়ে কিং খানের চেনা পোজে সঙ্গী এড শিরান, 'শেপ অফ আস', লিখলেন তারকা গায়ক

সলমন খান নেহাতই 'নিষ্পাপ মনে ভুল' করে ফেলেছেন, তবে 'লাপতা লেডিজ' নিয়ে প্রশংসা সর্বস্তর থেকে উপচে পড়ছে। শাবানা আজমি, কাজল থেকে সচিন তেন্ডুলকর, সকলেই এই ছবির আবেগঘন প্রশংসা করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget