এক্সপ্লোর

Passport Verification: পাসপোর্ট জালিয়াতির রমরমা, 'পুলিশকে দায়িত্ব দেয়নি কেন্দ্রই,' বললেন ডিজি রাজীব কুমার

DG Rajeev Kumar: রাজ্য জুড়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা যখন প্রকাশ্যে, সেই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করেন ডিজি।

কলকাতা: রাজ্য জুড়ে সক্রিয় পাসপোর্ট জালিয়াতি চক্র। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানালেন, পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাইয়ে পুলিশের সরাসরি কোনও ভূমিকা নেই। আবেদন প্রক্রিয়ার সরলীকরণের জন্য কেন্দ্রের কিছু নিয়ম রয়েছে। পাসপোর্ট দফতর এবং পোস্ট অফিসই গোটাটা দেখে বলে জানালেন তিনি। জালিয়াতি রুখতে তাঁরাই যাচাই প্রক্রিয়া নিজেদের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ডিজি। (Passport Verification)

রাজ্য জুড়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা যখন প্রকাশ্যে, সেই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করেন ডিজি। ২০১৮ সালে বিদেশমন্ত্রক পাসপোর্টের তথ্য যাচাই নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করেছিল, এদিন তা তুলে ধরেন ডিজি। তিনি জানান, কেন্দ্রের নিয়ম অনুযায়ী,পাসপোর্ট আবেদনকারীর তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন নেই। ঠিকানা যাচাই, আবেদনকারীর সঙ্গে দেখা করে স্বাক্ষরগ্রহণ করতে হবে না পুলিশকে। পাসপোর্ট দফতরের তরফে বিশেষ ভাবে অনুরোধ না করা হলে, পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন নেই। (DG Rajeev Kumar)

এদিন রাজীব জানান, পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সহজতর করতেই হয়ত এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পুলিশকে তথ্য যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়নি। আমরা এই প্রক্রিয়ায় পরিবর্তন ঘটাচ্ছি। এখন থেকে জেলার ক্ষেত্রে পুলিশ সুপার ব্যক্তিগত ভাবে তথ্য যাচাইয়ের বিষয়টি দেখবেন। কলকাতার ক্ষেত্রে ডেপুটি কমিশনার থাকবেন দায়িত্ব। রাজীবের বক্তব্য, "খামতির কথা আগেই জানানো হয়েছিল। পার্কস্ট্রিটের ঠিকানা দিয়ে অন্য থানা লেখা যায় পাসপোর্টে।" তাই এখন থেকে পাসপোর্ট দফতর থেকে পোস্ট অফিস, সবটাই পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ডিজি। কাউকে দোষারোপ করতে চান না, কিন্তু তাঁরা বরাবরই সহযোগিতা করে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

অনুপ্রবেশকারীরা বেআইনি ভাবে যে পাসপোর্ট পেয়ে যাচ্ছেত, তার জন্য যদিও রাজ্য সরকারকেই কাঠগডায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "বাংলাদেশি মুসলিমরা সমস্ত জাল করছে। এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা বসবাসের সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্ট তৈরি হচ্ছে। টাকার বিনিময়ে যাচাইপত্র দিচ্ছে পুলিশ। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে বলব. ২০২৬ সালে একজোট হয়ে একবার এই সরকারকে বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে সবকিছু স্প্রে করে আমরা যেমন  পার্থেনিয়াম নির্মূল করেছি, এদের কী করে সাফ করতে হয়, একদম পরিষ্কার করে দেব আমরা। যোগী আদিত্যনাথের মতো সুশাসন ও সুরক্ষা, গুজরাতের মতো শিল্প ও কর্মসংস্থান আমরা দেব।"

একদিকে সীমান্তে কাঁটাতারহীন বেড়া, অন্য দিকে, পাসপোর্ট জালিয়াতি। কেন্দ্র না রাজ্য, কার দায়িত্ব সেই নিয়ে কাটাছেঁড়া চলছেই। এ নিয়ে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র বলেন, "৪৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ২২১৮ কিলোমিটার পশ্চিমবঙ্গের। এর মধ্যে ৪৩৫ কিলোমিটারে এখনও কাঁটাতারের বেড়া হয়নি। কাজ চলছে। সেই নিরিখে অসমে বাংলাদেশ সীমান্ত ২৬২ কিলোমিটার, ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার, মিজোরামের ৩১৮ কিলোমিটার, মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার। ডিজি ওঁর কথা বলেছেন। তবে আমার মনে হয়, পরস্পরকে দোষারোপ না করে, একজোট হয়ে কাজ করতে হবে। পর্যালোচনা করে দেখতে হবে পরিস্থিতি। কোনও জায়গায় যেন খামতি না থাকে।" বিনা কাঁটাতারে যে সমস্যা রয়েছে, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে হবে বলে মত সমীর।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget