এক্সপ্লোর

Haldia Story: জল কোথায়, পাম্প বসানো নিয়ে হাতাহাতি দুই পাড়ার বাসিন্দাদের

Drinking Water Leads To Chaos In Haldia: প্রবাদে বলে, জলের অপর নাম জীবন। আর সেই জীবন নিয়েই হাতাহাতি। তাও আবার পঞ্চায়েত প্রধানের সামনে। হলদিয়ার কিসমত শিবরাম নগর এলাকার ঘটনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: প্রবাদে বলে, জলের (water) অপর নাম জীবন (life)। আর সেই জীবন নিয়েই হাতাহাতি (clash)। তাও আবার পঞ্চায়েত প্রধানের (panchayat pradhan) সামনে। হলদিয়ার (haldia) কিসমত শিবরাম নগর এলাকার ঘটনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক (political) চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

কী থেকে অশান্তি? 

হলদিয়ার দেভোগ অঞ্চলের কিসমত শিবরামনগর এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বহু দিন ধরেই তাঁদের এলাকায় টিউবওয়েল খারাপ। অথচ যেখানে আগে থেকে জলের বন্দোবস্ত রয়েছে, সেখানেই আবার আজ সকাল থেকে একটি সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয়। ফলে বিক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। দুই পাড়ার যুদ্ধ প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। 

সমস্যা কোথায়?  

ভুক্তভোগীদের একাংশের অভিযোগ, এলাকার টিউবওয়েল খারাপ হওয়ায় পানীয় জল আনতে অন্যের বাড়িতে যেতে হয়। সে জন্য বাড়ির কর্তার মুখঝামটা পর্যন্ত শুনতে হচ্ছে তাঁদের। বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সুরাহা হয়নি। সমস্যা যে রয়েছে, তা কার্যত মেনে নিয়েছেন খোদ দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃষিকেশ মাজি। তাঁর বক্তব্য, পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ অনেকাংশে সঠিক। গ্রাম পঞ্চায়েতের সর্বত্র এখনও পানীয় জলের ব্যবস্থা করা যায়নি। আর্থিক বরাদ্দ হলে নলকূপ বসানো হবে, বলছেন প্রধান। আপাতত তাই পড়শিদের বাড়ি থেকে জল আনতে বলা হয়েছে। তা হলে সাবমার্সিবল পাম্প বসানোর অর্থ এল কোথা থেকে? এই নিয়েই শুরু নতুন রাজনৈতিক তরজা।

পারদ চড়ছে রাজনৈতিক তরজার...

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল সরকার সে অর্থে পঞ্চায়েতের কোনও উন্নয়ন করেনি। তার পরও যৎসামান্য যা উন্নয়নের কাজ করে তাও মানুষের রাজনৈতিক রং দেখে করে। ওই এলাকায় বিজেপি সমর্থক রয়েছেন। সেই জন্যই স্থানীয়রা পানীয় জল থেকে বঞ্চিত। অভিযোগ উড়িয়ে  তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক  দাসের বক্তব্য, সত্যিই যদি সরকার দল দেখে উন্নয়নের কাজ করত তা হলে সকলে  সবুজ সাথীর সাইকেল পেতেন না, কন্যাশ্রীর সুবিধাও পেতেন না। তাঁর খেদ, 'বিজেপি শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা করে।' সব মিলিয়ে রাজনৈতিক আকচাআকচির আবহ  কিসমত শিবরাম নগর এলাকায়। 

আরও পড়ুন:পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, শিলিগুড়িতে গ্রেফতার ৩

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget