এক্সপ্লোর

Petrol Diesel Price : ১১ দিনে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মঙ্গলবার কলকাতায় কত হল তেলের দর?

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম। কিন্তু ভারতে আরও দামি হল পেট্রোল ডিজেল, ২৫ মে তারিখে।

কলকাতা : দেশজুড়ে ১১ দিনে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২ টাকা ৮৭ পয়সা বেড়ে হল, ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটারে ২ টাকা ৮০ পয়সা বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক আজ, মঙ্গলবার, ২৬ মে, কত দামে পাওয়া যাবে পেট্রোল-ডিজেল? 

সোমবার ফের একদফা বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লিটার প্রতি পেট্রোলে ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৭১ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে। এর ফলে গত ১৫ মে থেকে এখনও পর্যন্ত মোট চারবার বাড়ল জ্বালানির দাম। সব মিলিয়ে এই সময়ের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় সাড়ে ৭ টাকা পর্যন্ত বেড়ে গেল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার দরপতনের জেরেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন তেল সংস্থার আধিকারিকরা।

কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম?

সোমবারের বৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা। এক লাফে দাম বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা প্রতি লিটার। এখানে বৃদ্ধি হয়েছে ২ টাকা ৮০ পয়সা।

দেশের চার মেট্রো শহরে নতুন দাম 

  • দিল্লি
    পেট্রোল: ১০২.১২ টাকা (বৃদ্ধি ২.৬১ টাকা)
    ডিজেল: ৯৫.২০ টাকা (বৃদ্ধি ২.৭১ টাকা)
  • কলকাতা
    পেট্রোল: ১১৩.৫১ টাকা (বৃদ্ধি ২.৮৭ টাকা)
    ডিজেল: ৯৯.৮২ টাকা (বৃদ্ধি ২.৮০ টাকা)
  • মুম্বই
    পেট্রোল: ১১১.২১ টাকা (বৃদ্ধি ২.৭২ টাকা)
    ডিজেল: ৯৭.৮৩ টাকা (বৃদ্ধি ২.৮১ টাকা)
  • চেন্নাই
    পেট্রোল: ১০৭.৭৭ টাকা (বৃদ্ধি ২.৪৬ টাকা)
    ডিজেল: ৯৯.৫৫ টাকা (বৃদ্ধি ২.৫৭ টাকা)

    ১৫ মে-র পর কতবার বাড়ল দাম?
    রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন দাম অপরিবর্তিত রাখার পর ১৫ মে থেকে ফের মূল্য সংশোধন শুরু করে।

১৫ মে: লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধি
১৯ মে: প্রায় ৯০ পয়সা বৃদ্ধি
এরপর আরও একদফা বৃদ্ধি হয় ২৫ মে।  ফলে মাত্র ১১ দিনের মধ্যে চারবার বেড়ে চিন্তায় আমজনতার একাংশ।

কেন বাড়ছে জ্বালানির দাম?

তেল সংস্থাগুলির দাবি—

আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম লাগাতার বাড়ছে। ডলারের তুলনায় টাকার দাম কমেছে। ফলে তেল আমদানির খরচ বেড়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে দেশের খুচরো জ্বালানির বাজারে।

বাড়বে নিত্যপণ্যের দামও?

বিশেষজ্ঞদের মতে, পেট্রোল-ডিজেলের দাম বাড়লে পরিবহণ খরচও বেড়ে যায়। তার প্রভাব পড়ে সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে আগামী দিনে বাজারদর আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন : দুর্যোগের বড় সতর্কতা! ৪ দিন টানা ভারী বৃষ্টি, বজ্রপাত, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ৫ জেলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget