এক্সপ্লোর

Weather Alert : দুর্যোগের বড় সতর্কতা! ৪ দিন টানা ভারী বৃষ্টি, বজ্রপাত, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ৫ জেলায়

আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরেই উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে।

কলকাতা : উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরেই উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে।

গত ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। রায়গঞ্জ, ঝালং ও বালুরঘাটে ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি  হয়েছে। এছাড়া কুমারগ্রাম, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, লাভা-সহ একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৬ মে: জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে বাড়বে দুর্যোগ

মঙ্গলবাপ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিনও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

২৭ মে: দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই।

২৮ মে: মালদা-দিনাজপুরেও ঝড়বৃষ্টির দাপট

বৃহস্পতিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

২৯ থেকে ৩১ মে: কমবে বৃষ্টির দাপট

মাসের শেষদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

কী কী ক্ষতির আশঙ্কা?

হাওয়া অফিসের মতে—

  • বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা রয়েছে
  • দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে
  • নিচু এলাকায় জল জমার সম্ভাবনা
  • প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে
  • যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে
  • ফসল ও চা বাগানের ক্ষতির আশঙ্কা রয়েছে

    কী পরামর্শ ?

ঝড়বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় গাছের তলা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget