এক্সপ্লোর

PM Modi: 'জয় শ্রীরাম' নয়, দুর্গাপুরের সভায় মোদির মুখে শোনা গেল 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'

PM Modi Slogan: মোদির মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা গেল - 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা', এমনকী সভার আমন্ত্রণপত্রেও দেখা গেল এই দুই দেবীর উল্লেখ

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি অবস্থান বদল করছে বিজেপি? দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা গেল - 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'। এমনকী সভার আমন্ত্রণপত্রেও দেখা গেল এই দুই দেবীর উল্লেখ। যদিও, তৃণমূলের পাল্টা কটাক্ষ, দেখনদারির রাজনীতি করছে বিজেপি।

আরও পড়ুন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ 'খুনে' তৎকালীন OC- সহ ৪জনের জেল হেফাজতের নির্দেশ

জয় শ্রীরাম থেকে সরে এসে কি পশ্চিমবঙ্গে ‘বাঙালি হিন্দুত্বে’ জোর দিতে চলেছে বিজেপি?

শমীক ভট্টাচার্যকে সভাপতি-সম্বর্ধনার মঞ্চের পর এবার নরেন্দ্র মোদির সভা। বিজেপির কর্মসূচিতে ফের মা কালী-মা দুর্গার নামে জয়ধ্বনি!যার জেরে ফের প্রশ্ন উঠে গেল, জয় শ্রীরাম থেকে সরে এসে কি পশ্চিমবঙ্গে ‘বাঙালি হিন্দুত্বে’ জোর দিতে চলেছে বিজেপি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য বড় স্বপ্ন দেখেছে। বিজেপি এক সমৃদ্ধ পশ্চিমবঙ্গ বানাতে চায়। বিজেপি বিকশিত পশ্চিমবঙ্গের নির্মাণ করতে চায়। 

মোদির সভার আগে শমীক ভট্টাচার্যই দুর্গাপুরের ভিরিঙ্গি মন্দিরে গিয়ে নিলেন মা কালীর আশীর্বাদ  
 
বিজেপির কর্মসূচি মানেই মুর্হমূর্হ 'জয় শ্রীরাম' ধ্বনি! মা কালী কিংবা মা দূর্গার নামে জয়ধ্বনি বিজেপির কর্মসূচিকে কতবার শোনা গেছে তা নিয়ে সন্দেহ আছে!কিন্তু বঙ্গ বিজেপির সংস্কৃতির বদলটা প্রথম চোখে পড়ে গত চৌঠা জুলাই, দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে। ওইদিন মঞ্চে LED স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। শুক্রবার নরেন্দ্র মোদির সভার আগে সেই শমীক ভট্টাচার্যই দুর্গাপুরের ভিরিঙ্গি মন্দিরে গিয়ে নিলেন মা কালীর আশীর্বাদ। 

ভোটমুখী পশ্চিমবঙ্গে বাঙালির মন পেতে মা কালী ও মা দুর্গার শরণে নিচ্ছে বিজেপি?
 
প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্রে তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল, একই সারিতে লেখা, ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির হাতে মাটির দুর্গা তুলে দিলেন শমীক ভট্টাচার্যকে। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন ধাতুর দুর্গা মূর্তি। নরেন্দ্র মোদিকে পরানো হল রজনীগন্ধার মালা। তাহলে কি ভোটমুখী পশ্চিমবঙ্গে বাঙালির মন পেতে মা কালী ও মা দুর্গার শরণে নিচ্ছে বিজেপি? ধর্ম এখন পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।আর তাই রাজনীতির মঞ্চে কোন দেবী-দেবতার নামে স্লোগান দেওয়া হচ্ছে, সেটাও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty Arrest: আগেই জালে দেবরাজ, এবার তাঁর ৫ ঘনিষ্ঠ ও ১ ছায়াসঙ্গীকে নোটিস, দেবরাজ ঘনিষ্ঠদের কীর্তিকলাপও ফাঁস
আগেই জালে দেবরাজ, এবার তাঁর ৫ ঘনিষ্ঠ ও ১ ছায়াসঙ্গীকে নোটিস, দেবরাজ ঘনিষ্ঠদের কীর্তিকলাপও ফাঁস
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget