এক্সপ্লোর

Modi in Durgapur: 'এই কারণেই তৃণমূলের রাজত্বে বহু কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে গেছে', কীসের কথা বললেন প্রধানমন্ত্রী ?

PM Modi Durgapur Rally: রাজ্যে বিনিয়োগ ইস্যুতেও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্গাপুর : 'তৃণমূলের রাজত্বে বহু কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে গেছে।' রাজ্যে বিনিয়োগ ইস্যুতেও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আওয়াজ তুললেন 'তৃণমূল হটাও, বাংলা বাঁচাও।'

এদিন দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুর পাশাপাশি রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গও তোলেন। প্রধানমন্ত্রী বলেন, "যেখানে ন্যায়বিচারের কোনও আশা নেই, সেখানে কী করে কেউ বিনিয়োগ করবে ? এখানকার রাজ্য সরকার যখন মানুষের প্রাণ ও তাদের দোকান সুরক্ষিত করতে পারে না, তখন বিনিয়োগকারীদেরও চিন্তা হয়। আমি জানি যে, পশ্চিমবঙ্গে যত সম্ভাবনা আছে, তা দেখে দুনিয়ার বিনিয়োগকারীরা এখানে টাকা বিনিয়োগ করতে আসতে চাইবে। কিন্তু, যখন কেউ এখানে সিন্ডিকেট-রাজ দেখেন, তাঁরা দেখেন যে এখানে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়া হয়, কীভাবে তৃণমূলের লোকেরা ধমকান, ভাঙচুর করা-কাজ বন্ধ করার ধমকি দেন, তখন ওঁরাও ভয়ে পালিয়ে যান।"

সুর আরও চড়িয়ে তিনি বলেন, "তৃণমূলের এই যে গুন্ডা ট্যাক্স আছে, সেটা এরাজ্যে বিনিয়োগ আটকাচ্ছে। এখানে মাফিয়ারাজ চলে। যেটা বাংলায় বিনিয়োগ আটকায়। এখানকার সরকারই নিজেদের নেতাদের দুর্নীতি করার জন্য নীতি প্রণয়ন করে। কখন কী নীতি পাল্টে দেওয়া হবে তারও কোনও গ্যারান্টি নেই। এই কারণেই তৃণমূলের রাজত্বে বহু কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে গেছে। তাই তো এখানকার যুবকদের এগিয়ে যাওয়ার সুযোগ মিলছে না। তাই তো বাংলার অবস্থা বেহাল। তাই আজ সকলেই বলছেন, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও।"

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ বলেন, "যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন, সেখানকার ১০০ দিনের কাজ করিয়েও টাকা দেননি। টাকা কে দিয়েছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আবাসের টাকা দেননি। ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি, অদৃশ্য ৫ হাজার কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন। যেটা দীর্ঘদিন ধরে ওঁদের করার কথাই। কেউ দয়া চাইছে না। মিথ্যাচার কোন জায়গায় যায়। ওঁর প্রতিশ্রুতি ছিল, বছরে ২ কোটি চাকরি। ২০১৪ সালে এসেছেন, এখন ১১ বছর। ২২ কোটি চাকরির কথা। সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বলেছে, মাত্র ২২ লক্ষ চাকরি হয়েছে। বেকার যুবকদের মধ্যে ৩০ শতাংশ বেকার। সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে। PM Modi Rally in Durgapur

সবিস্তারে আসছে...

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget