এক্সপ্লোর

PM Modi Rally: 'সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন', মতুয়া অধ্যুষিত তাহেরপুরে কাল কী বার্তা প্রধানমন্ত্রীর ?

Ranaghat News: SIR আবহে মতুয়াদের একাংশের উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ যখন সামনে আসতে শুরু করেছে, সেই আবহেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করতে আসছেন রানাঘাটের তাহেরপুরে।

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে SIR আবহে ঘুরে ফিরে আসছে CAA, নাগরিকত্ব প্রসঙ্গও। এরই মধ্যে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কি কোনও আশ্বাস দেবেন তিনি? তুঙ্গে উঠেছে সেই জল্পনা।  

SIR আবহে মতুয়াদের একাংশের উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ যখন সামনে আসতে শুরু করেছে, সেই আবহেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করতে আসছেন রানাঘাটের তাহেরপুরে। যে এলাকা মতুয়া অধ্য়ুষিত বলেই পরিচিত। রাজ্যে আসার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, "আমি আগামীকাল, ২০ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব।"

 

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR-এ মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষেরই নাম ম্য়াপিংয়ে মেলেনি। অন্য়দিকে, নাগরিকত্বের বিষয়টি ফয়সালা না হওয়ায় শুনানিতে তাঁরা কী নিয়ে যাবেন, সেই প্রশ্নেরও উত্তর নেই। ফলে শেষ অবধি চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের কতজনের নাম থাকবে, সেই সংশয় থেকেই যাচ্ছে। আর এখানেই ক্ষুব্ধ অনেকে। শনিবার মতুয়া অধ্য়ুষিত রানাঘাটের সভা থেকে সেই ক্ষোভে কি প্রলেপ লাগাতে পারবেন নরেন্দ্র মোদি ? জোরাল হচ্ছে সেই প্রশ্ন। 

এ প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "৩টি দেশ থেকে যারা অমুসলিম এসেছে কারও ভোটাধিকার বাদে যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়' অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি।"

তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,"আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছে তাদের অথৈ জলে ফেলে দিয়েছে বিজেপি। একদিকে SIR নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি CAA-র ফর্ম ফিলআপ করে সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন, ভারতের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন তাঁদের তাহলে স্ট্যাটাস কী ? এখন প্রধানমন্ত্রীকেই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরও বিভ্রান্ত করার চেষ্টা করবেন।" 

মতুয়া ভোটের হাওয়া পালে কাড়তে নরেন্দ্র মোদি ছুটে গেছিলেন ঠাকুনগরে মতুয়া ঠাকুরবাড়িতে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় মতুয়াদের পূণ্য়ভূমি বাংলাদেশের ওড়াকান্দিতে পৌঁছে গেছিলেন তিনি। অন্য়দিকে, মতুয়া ভোট নিজেদের দিকে টানতে তৎপর তৃণমূলও। SIR আবহে ২৫ নভেম্বর, ঠাকুরনগরে মিছিলও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর। অন্য়দিকে, মতুয়াদের জন্য় পথে নেমেছে সিপিএম-কংগ্রেসও। 

শেষ অবধি মতুয়া ভোট কেন দিকে যাবে? সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget