এক্সপ্লোর

Howrah: পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, হাওড়ার ঘটনায় গ্রেফতার ২

Howrah News: গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জী লেন। সেখানে অলক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। সেই বিবাদ থেকে আদালতে মামলা গড়িয়েছে।

সুনীত হালদার, হাওড়া: পারিবারিক বিবাদ (family tussle) মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ (police attacked)। হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জি লেনের ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ২ (two arrested)।

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ

এবার হাওড়ায় আক্রান্ত পুলিশ। পারিবারিক বিবাদ নিয়ে ঝামেলার খবর পায় পুলিশ। সেই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার  করা হয়েছে দু'জনকে।

গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জী লেন। সেখানে অলক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। সেই বিবাদ থেকে আদালতে মামলা গড়িয়েছে। আজ দুপুরে দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ অলক শেঠের স্ত্রী সান্তনা শেঠ ও ছেলে সংকেত শেঠ হামলা চালায় ভারত শেঠের ওপর। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। অভিযোগ এরপরই অলক শেঠের স্ত্রী ও ছেলে চড়াও হয় পুলিশের ওপর। কাটারি ও বাঁশ নিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় তিনজন পুলিশ কর্মী জখম হয়েছেন। যাঁদের মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। এরপর গোলাবাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। বাজেয়াপ্ত করা হয়েছে একটি কাটারি, বাঁশ ও লোহার বড় হাতুড়ি। আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Online Fraud Case: গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা মামলায় ধৃত আমির খানকে হেফাজতে চাইল ইডি

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া বাজার এলাকাতেও পুলিশ আক্রান্তের ঘটনা ঘটে। একটি দলীয় কার্যালয়ের নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। সেখানে পুলিশ পৌঁছলে কনস্টেবল প্রভাত সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি।

তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে তৃণমূলে। বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত  বলে খবর মেলে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী বিপত্তারণ ভাণ্ডারি-সহ চার জন বাসহরী গ্রাম থেকে ওই পঞ্চায়েতেরই সেকেন্দ্রাপুর গ্রামে যাচ্ছিলেন। প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডলের বাড়িতে অগ্রহায়ণে কালীপুজোর অনুষ্ঠানের জন্য চাঁদা আনতেই তাঁরা বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু কিছুটা দূরে বসহরী গ্রামেই তাঁদের পথ আটকান পদুমার বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের লোকজন বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
I.N.D.I.A Bloc Meet: এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget