এক্সপ্লোর

Online Fraud Case:গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা মামলায় ধৃত আমির খানকে হেফাজতে চাইল ইডি

Amir Khan: গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা মামলায় ধৃত আমির খানকে হেফাজতে চাইল ইডি। এখনও আমিরের আয়ের উৎস জানা যায়নি, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের প্রশ্ন, কেন পালিয়েছিলেন আমির খান? 

কলকাতা: গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা (Online Fraud Case) মামলায় ধৃত (arrested) আমির খানকে (amir khan) হেফাজতে চাইল ইডি (ED)। এখনও আমিরের আয়ের উৎস জানা যায়নি, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের প্রশ্ন, কেন পালিয়েছিলেন আমির খান?  আরও কিছু প্রশ্নের উত্তর চান তদন্তকারীরা। সব মিলিয়ে ধৃতকে হেফাজতে (custody) নিয়ে জিজ্ঞাসাবাদের (interrogation) প্রয়োজন বলে মনে করছে ইডি। ১৪ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেন আধিকারিকরা। 

যা জানতে চায় ইডি...
তদন্তকারীদের প্রশ্ন, আমির খানের বাড়িতে কোটি কোটি টাকা এল কোথা থেকে? উদ্ধার হওয়া ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার নিয়ে কোনও ব্যাখ্যা নেই, দাবি তাঁদের। ইডি আরও জানায়, পার্ক স্ট্রিট থানায় অভিযোগ হল, অথচ কোনও তদন্ত হয়নি। আরও কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বলেন, 'আমির বাড়ি থেকে পালালেন, ধরা হল উত্তরপ্রদেশ থেকে। কেন পালালেন তিনি?' 

প্রেক্ষাপট...
গত সেপ্টেম্বরে কলকাতার বুকে ফের টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। সে বার ব্যবসায়ী বাড়ির খাটের নিচ থেকেও টাকা মেলে। কোটি কোটি টাকা। ক্রিপ্টো কারেন্সি। বেআইনি টাকার স্তূপ। ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ চক্রই হয়ে ওঠে শহর কলকাতার টক অফ দ্য টাউন। শুধু ১৭ কোটি ৩২ লক্ষ নয়, আরও কোটি কোটি টাকার হদিশ পাওয়া যায় যত তদন্ত এগোয়। ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার পর থেকে প্রথমে পুলিশ হেফাজত ও পরে জেল হেফাজতে আছেন আমির। কলকাতা পুলিশের দাবি, বিদেশ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো হত প্রতারণা চক্র। গার্ডেনরিচের আমির খান একা নয়, উঠে আসে আরও কয়েকটি নাম। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের জাল ছড়িয়ে বিদেশেও। আগেই আদালতে সরকারি আইনজীবী জানান, দুবাইয়ে বসে রোবোটিক সিস্টেমের মাধ্যমে চালানো হত সল্টলেকের অফিস। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হত। ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার হয়ে যেত সেই টাকা। গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নিচ থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই অনলাইন গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে ইডি-র বিশেষ আদালত। শুক্রবারই আমিরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মর্মে প্রেসিডেন্সি জেলের জেলারকে নির্দেশ দেয় ইডি-র বিশেষ আদালত। অনলাইন গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার আদালতে আবেদন জানায় ইডি। সেই আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন:'আপনার বাবা সিনিয়র নেতা, তাঁকে সম্মান করি', শুভেন্দুকে বললেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget