এক্সপ্লোর

Canning: ক্যানিংয়ে নাবালিকার বিয়ের থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২

South 24 Paraganas News: অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে পৌঁছনোর পর, তাদের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরও করা হয় বলে অভিযোগ।

শান্তনু নস্কর ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকার বিয়ে (minor marriage) বন্ধ করতে গিয়ে ক্যানিংয়ে (Canning) ধুন্ধুমার। আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২। এস আই (SI) ও ভিলেজ পুলিশের (Village Police) আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

ক্যানিংয়ে আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২

নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়েছিলেন। সেখানেই এসআই ও ভিলেজ পুলিশকে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল নাবালিকার প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর মিলেছে মৌখালি এলাকার বাসিন্দা ১৭ বছরের কিশোরীর সঙ্গে এক নাবালকের প্রেম ছিল। গতকাল দু’জনের বিয়ের আয়োজন করা হয়। এই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ সেখানে পৌঁছয়। সূত্রের খবর, পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাবালিকা সহ পরিবারের লোকজন। এরপর অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে পৌঁছনোর পর, তাদের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী আক্রান্ত এসআই ও ভিলেজ পুলিশকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আইনকে মান্যতা না দিয়ে নাবালিকার বিয়ে দেওয়ার খবর পায় ক্যানিং থানার পুলিশ। গতকাল ক্যানিং থানার অন্তর্গত মৌখালি অঞ্চলে সেই বিয়ের আসর বসে। খবর মিলতেই সেখানে পৌঁছয় ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সহ ভিলেজ পুলিশ। স্বভাবতই আইন বিরুদ্ধ কাজ হচ্ছে বলে তাঁরা তা বন্ধ করার জন্য বলেন। তখনই নাবালিকার প্রতিবেশীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। যে গাড়ি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ইট দিয়ে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই খবর মিলতেই ক্যানিং পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত কর্মীদের উদ্ধার করে। 

আরও পড়ুন: North 24 Paraganas: তৃণমূলের ২ গোষ্ঠীর 'বিবাদ', আক্রান্ত কনস্টেবল, গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪১

পুলিশ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের চিহ্নিত করার কাজ চলছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, কর্তব্যরত অবস্থায় থাকা সরকারি কর্মীদের মারধর করা, এসব বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে তাদের আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে বলেই খবর পুলিশ সূত্রে। 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget