এক্সপ্লোর

North 24 Paraganas: তৃণমূলের ২ গোষ্ঠীর 'বিবাদ', আক্রান্ত কনস্টেবল, গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪১

North 24 Paraganas News: বিবাদ মেটাতে গিয়ে বসিরহাট থানার কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। রাতে পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের (TMC) 'বিবাদ' ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট (Basirhat) থানার কনস্টেবল (Constable)। ঘটনায় বাড়ল গ্রেফাতারির সংখ্যা। ঘটনায় তৃণমূল নেতা-সহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। 

বসিরহাটের ঘটনায় গ্রেফতার ৪১

গতকালের ঘটনায় ধৃত সিরাজুল ইসলাম বেশে নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বসিরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল হকের ঘনিষ্ঠ। গতকালের ঘটনায় উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের সঙ্গে তৃণমূল নেতা ও ব্লক সভাপতি ঘনিষ্ঠ সিরাজুলের দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, গতকাল শাকচূড়া বাজার এলাকায় পার্টি অফিসের সামনে দু’পক্ষের বিবাদ চলাকালীন শাহানুর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি আসরাফুল জামান বুলবুলকে লক্ষ্য করে গুলি চালায় সিরাজুল অনুগামীরা। গুলি লাগে বসিরহাট থানার কনস্টেবল প্রভাত সরকারের পিঠে। বারাসাত নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। রাতে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এই ঘটনায় কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'পুলিশের এখন কাজ হল তৃণমূলের বিবাদ মেটানো। এই করতে গিয়ে পুলিশ গুলি খাচ্ছে।' বসিরহাটে কনস্টেবলকে গুলিকাণ্ডে তৃণমূলকে নিশানা করেন তিনি।

আরও পড়ুন: Bomb Recovery : ৫ দিনে ৩ বার, দক্ষিণ ২৪ পরগনার কুলপির গ্রামে ফের বোমার হদিশ

অন্যদিকে নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন এস.আই-সহ ভিলেজ পুলিশ। এছাড়া, গতকালও ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে তৃণমূলে। বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত (injury) বলে খবর মেলে।

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget