এক্সপ্লোর

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

Kolkata News: ছাদে উঠে বিলবোর্ড ভেঙে দেয় পুলিশ। সেই ঘটনায় জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক'ও ব্রায়েনদের বিরুদ্ধে।

কলকাতা: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Sharma) ফের তলব করেছিল পুলিশ। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে শেক্সপিয়র সরণি থানায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ৪৮ ঘণ্টা সময় চেয়ে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। গত ২৭ অগাস্ট অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা ঘিরে ধুন্ধুমার বাধে। বাধার মুখে পড়েন কলকাতা পুলিশ ও পুরসভার কর্মীরা। শেষমেশ, ছাদে উঠে বিলবোর্ড ভেঙে দেয় পুলিশ। সেই ঘটনায় জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। মামলা রুজু হয়েছে ডেরেক ও ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে। একটি মামলার প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর শেক্সপিয়র সরণি থানায় হাজিরাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এর আগে ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। তাঁর কালীঘাট রোডের বাড়িতে পৌঁছেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সঙ্গে রয়েছেন কালীঘাট থানার আধিকারিকরাও। ২৭ অগাস্ট, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খুলতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড তৈরি হয়। পুলিশ ও পুরসভার আধিকারিকদের মারধর ও বাধার অভিযোগ ওঠে। 

এর আগে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নোটিস খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। ক্যামাক স্ট্রিটের ওই বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেছিল দমকল বাহিনী। অগ্নিনির্বাপণ বিধি না মানার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর দমকলের তরফে নোটিস দিয়ে ৭ ও ৮ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নোটিস খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছিলেন, অগ্নি নিরাপত্তা বিধিতে কোথায় কোথায় খামতি আছে, তা 'কালীঘাট তৃণমূল'কে জানাবে দমকল। সেই খামতি পূরণের পর ফের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। তখনও সব খামতি পূরণ না হলে পদক্ষেপ করতে পারবে দমকল।

জানা গিয়েছিল যে ৭ ও ৮ তলায় অগ্নিনির্বাপণ বিধি মানা হয়নি। 'ফায়ার সেফটি সার্টিফিকেটে'র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা পুনর্নবীকরণ করা হয়নি। মালিকপক্ষকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হয়নি। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দেয় দমকল। এনিয়ে কালীঘাট-তৃণমূলের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল। দমকলের তরফে দেওয়া পুরনো নোটিস খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দেন, অগ্নি নিরাপত্তা বিধিতে কোথায় কোথায় খামতি আছে, তা 'কালীঘাট-তৃণমূল'কে নতুন নোটিস দিয়ে জানাবে দমকল।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget