এক্সপ্লোর

ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিট-কে সহযোগিতায় আরও ১০ আইপিএস, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

ভোট পরবর্তী হিংসা তদন্তে হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের সিট গঠিত হয় । তাতে ছিলেন, সৌমেন মিত্র, রণবীর কুমার, সুমন বালা সাহু

কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিট-কে সহযোগিতায় আরও ১০ জন আইপিএস। হাইকোর্টের নির্দেশে গঠিত সিটকে সহযোগিতা করবেন ১০ জন আইপিএস অফিসার। ২ জন করে অফিসার থাকবেন ৫টি জোনে। বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এর আগে ভোট পরবর্তী হিংসা তদন্তে হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের সিট গঠিত হয় । তাতে ছিলেন, সৌমেন মিত্র, রণবীর কুমার, সুমন বালা সাহু।

গত ১৯ অগাস্ট ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করার জন্য SIT গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। 

আরও করুন : ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে CBI, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

গত ১৯ অগাস্ট  রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয়,  খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো, গুরুতর ঘটনার ক্ষেত্রে CBI তদন্ত করবে এবং ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তের জন্য ৩ IPS-কে নিয়ে SIT গঠনের নির্দেশ দিল আদালত।  ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ১৩ জুলাই হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক CBI-কে। বিচারপর্ব যেন বাংলার বাইরে হয়।

অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে SIT গঠন করে তদন্তের সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি। সেই মামলায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে নির্দেশ দেয় আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। বলা হয়, ৬  সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।  এছাড়া ৩ IPS অফিসার, সৌমেন মিত্র, সুমনবালা সাহু ও রণবীর কুমারের নেতৃত্বে সিট গঠন  হবে। এরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে। এই ৩ আইপিএস অফিসারকে অন্যান্য কাজ থেকে অব্যাহতি দিতে হবে রাজ্য সরকারকে। আদালতের অনুমতি ছাড়া, এই ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও বিরূপ পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাদেরকেও ৬ সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget