এক্সপ্লোর

Post Poll Violence: লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪

TMC Leader Arrested: গ্রেফতার বীরভূমের জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নান।

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪। গ্রেফতার বীরভূমের জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নান। তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি আব্দুল মান্নান, লাভপুর ১নং পঞ্চায়েতের  উপপ্রধান সালাম শেখ সহ গ্রেফতার চার জনকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। 

আরও পড়ুন, ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন

 সোমবার রাতে তাদের গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ।  তাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। আজ তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, গৃহদাহে জর্জরিত তৃণমূল। রাজ্যে ক্ষমতাচ্য়ুত হতেই নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কাউকে দেখে উঠছে চোর চোর স্লোগান। কাউকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। গ্রেফতারের পর কাঁচড়াপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। মন্দারমণি থেকে অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেফতার করে পুলিশ ।
 
পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও ২০২১-এ ভোট-পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে।  এদিকে, ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে। যিনি আবার দুর্গাপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। সকালে আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। জুতো হাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। 

 দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডলকে। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তৃণমূল সদস্য সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র নিয়ে খুনের হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। খড়দার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রসেনজিৎ সাহাকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ তাঁর বিরুদ্ধে পুকুরভরাট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। 

অন্য়দিকে, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষকে নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। অন্যদিকে, টাকা ফেরতের দাবিতে উত্তর ২৪ পরগনার হাবড়ার পুরপ্রধানের বাড়ি ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা।প্রায় আড়াই ঘণ্টা ঘেরাও থাকার পরে মুচলেকা দিয়ে রেহাই পান তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget